শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডাক্তার দেখিয়ে ফেরার পথে গাড়ি উল্টে ছেলের মৃত্যু, আহত মা

কক্সবাজারের পেকুয়ায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মিশুক গাড়ি উল্টে প্রাণ হারালো পাঁচ বছর বয়সী ছেলে মুনতাকির। এতে আহত হয়েছেন মা শাহেদা সুলতানা টুম্পা (২৬)। নিহত শিশু মুনতাকির মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার রেজাউল করিম বাবুর ছেলে।


বৃহষ্পতিবার (২২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী ফতেহআলী মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতের স্বজন আনছার কামাল বলেন, সকালে ছেলে মুনতাকিরকে সঙ্গে নিয়ে পেকুয়া বাজারে ডাক্তার দেখাতে যায় মা শাহেদা সুলতানা টুম্পা। চিকিৎসা শেষে মিশুক গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। বানৌজা সড়কের মাতবর বাড়ির পয়েন্টে গাড়ি উল্টে ঘটনাস্থলে মারা যায় ছেলে মুনতাকির। গুরুতর আহত হন মা শাহেদা সুলতানা টুম্পা । প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে পেকুয়া লাইফ কেয়ার হসপিটালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মুনতাকিরকে মৃত ঘোষণা করে।


বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন বলেন, দুর্ঘটনায় মুনতাকির নামে এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

Tag
আরও খবর