জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান




কুড়িগ্রামের উলিপুরে  বজরা এল,কে আমিন ডিগ্রি কলেজে ২০২৩ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৪ ই আগস্ট) দুপুরে বজরা এল,কে আমিন কলেজ মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রভাষক মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের  সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম আমীন।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের প্রভাষক প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোঃ রেজাউল করিম আমীন বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়,এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এইচ,এস,সি পরীক্ষা সম্পন্ন  করে বিভিন্ন সুনামধন্য   বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা আসবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আহসান হাবীব রানা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন,তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে উঠা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে  আলোকিত মানুষ হও এটা চাই। 


অনুষ্ঠান শেষে এইচ,এস,সি বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ অতিথিদের কে  উপহার সামগ্রী প্রদান করা হয়।


আরও খবর