ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় বন কর্মকর্তার দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকের নামে মামলা

মোঃ নাজমুল ইসলাম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি বিট কর্মকর্তা আশরাফুল আলমের দুর্নীতি ও অপকর্মের খবর পত্রিকায় প্রকাশ করায় ওই সাংবাদিককে ‘মামলা দিয়ে সাইজ করার’ ঘোষণা দিয়েছিলেন তিনি। ঘোষণা দেওয়ার কয়েকমাস পরে ওই পত্রিকার সাংবাদিকের নামে মিথ্যা ও সাজানো ঘটনা দিয়ে মোট পাঁচটি মামলা দেন হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম।


এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকার সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা।


সূত্রে জানা যায়, হবিরবাড়ি বিট কর্মকর্তা আশরাফুল আলম ও ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদের দুর্নীতি ও অপকর্মের খবর দৈনিক আজকের সংবাদ পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন পত্রিকাটির ভালুকা প্রতিনিধি ওমর ফারুক তালুকদার। প্রকাশিত সংবাদের বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর জেরে ওই পত্রিকার সাংবাদিকের নামে ‘মামলা দিয়ে সাইজ করার’ ঘোষণা দেন হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম। এ ঘটনার কয়েকমাস পরে বিট কর্মকর্তা আশরাফুল আলম বাদী হয়ে সাজানো ঘটনা লিখে মোট পাঁচটি মামলা করেছেন ওই সাংবাদিকের নামে। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছেন। মামলা প্রত্যাহার ও বিট অফিসার আশরাফুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা।


মানবন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন বিট অফিসার মামলা দিয়ে সাংবাদিককে সাইজ করার ঘোষণা দিয়ে সম্পুর্ন বানোয়াট পাঁচটি মামলা দায়ের করেছেন। এতে আমারা হতভম্ভ হয়েছি। এ বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করার দাবি জানান গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক যদি বনের জমি দখলের সাথে জড়িত থাকে তাহলে আমাদের কোন আপত্তি নেই। তবে বিনা অপরাধে হয়রানির উদ্দেশ্যে মামলা দায়ের সাংবাদিক সমাজ মেনে নিবেন না। বিট অফিসার আশরাফুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা একাট্টা হয়ে দুর্নীতিবাজ বন কর্মকর্তা আশরাফুল আলমের বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করার বিষয়ে একমত পোষণ করেন।


বীর মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ওমর ফারুক তালুকদার বলেন, অসাধু বন কর্মকর্তাদের দুর্নীতির খবর প্রকাশ করার কারণে হবিরবাড়ি বিট কর্মকর্তা আশরাফুল আলম আমার নামে সাজানো ঘটনার দিয়ে পাঁচটি মামলা করেছেন। মিথ্যা ঘটনা সাজিয়ে যে সব মামলায় আমাকে জড়ানো হয়েছে এসব কোনো ঘটনার সাথে আমি বিন্দু পরিমানও জরিত নই। আমি সবগুলো মামলা প্রত্যাহার ও বিট অফিসার আশরাফুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম খানের সাথে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মামলা দেওয়ার বিষয়টা বিট অফিসার দেখেন। এটা তিনিই ভালো জানেন কি অপরাধে ওইসব মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আমি কিছুই জানি না।#

আরও খবর