ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে।

কয়রায় বেশি দামে সার বিক্রি করায় ২ জন কে জরিমানা

মোঃ আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার কয়রায়  বেশি দামে সার বিক্রি করায় ২ সার ব্যবসায়ীকে (ডিলার) জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করা হয়।


জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে দীর্ঘদিন যাবত অনিয়ম ও অব্যবস্থাপনায় সার বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা দীর্ঘদিন সিন্ডিকেট করে প্রশাসনকে তোয়াক্কা না করে বহল তবিয়তে কৃষকের কাছ থেকে বেশি দামে সার ও কীটনাশক বিক্রিয় করে আসছিলো।গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে। যার ফলে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার অভিযানে যান উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস । সেই অভিযানে ভোক্তা পর্যায়ে সারের দাম বেশি রাখায় উপজেলার সদর ইউনিয়নের সততা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর গোলাম রসুলকে ৫ হাজার টাকা জ‌রিমানা ও মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজারের তৌফিক এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোদাস্সেদ হোসেন রাজাকে ৫ হাজার ৬শ` টাকা জরিমানা করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস বলেন, চলমান আমন মৌসুমে কৃষকেরা যাহাতে ন্যায্য মূল্যে সার ক্রয় করে জমিতে অধিক ফসল উৎপাদন করতে পারে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, উপজেলায় সারের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যাতে কেউ কৃত্রিম সংকট দেখিয়ে সারের দাম বেশি না নিতে পারে, সে বিষয়ে তদারকি ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর