রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আশাশুনিতে সাতক্ষীরা জলবায়ু অবরোধ কর্মসূচিতে মানববন্ধন

আশাশুনিতে বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ-২০২২ উপলক্ষে সাতক্ষীরা জলবায়ূ অবরোধ-২০২২ পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনের বাড়ির কাছে দয়ারঘাট সড়কে অবরোধ উপলক্ষে মানববন্ধন করা হয়।
এনজিও লিডার্স ও জলবায়ু অধিপরামর্শক ফোরাম আশাশুনির সহযোগিতায় উপজেলা যুব ফোরাম এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশাশুনি যুব ফোরামের সভাপতি সুব্রত কুমার মন্ডল। এসময় ফোরামের সম্পাদক আফসানা আক্তার রিমি ও অন্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে প্রধান হিসাবে দায়ী করা হয়। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বায়ুমন্ডলের তাপ বৃদ্ধিকারী ক্ষতিকর গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা ও ঘূর্ণিঝড়। আর এসব প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে থাকে ধনী-দরিদ্র নির্বিশেষে  বিশ্বের সকল প্রান্তের মানুষ। জলবায়ু পরিবর্তনের জন্য সংঘটিত হচ্ছে ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ ও জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে। উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ও বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। বক্তাগণ সরকার ও বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে এবং সকল জনসাধারণকে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে সচেতন হওয়ার আহবান জানান।

Tag
আরও খবর