শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজ-পরীমণির ছেলের প্রথম জন্মদিন আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2023 07:15:49 am

আজ তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমণি দম্পতির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্মদিন। দিনটি উপলক্ষে পরিমণি নানা আয়োজনে ব্যস্ত। বছরপূর্তির এই অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে পরিচিতজন ও বন্ধুবান্ধবদের দাওয়াত পর্বও শেষ করেছেন।


পরিমণি বলেন, বাসায় সাত দিন ধরে উৎসব চলছে। খুব আনন্দে সময় কাটছে। সবাই মিলে ভীষণ মজা করছি। কী যে ভালো লাগছে!


তাছাড়া জন্মদিনকে উপলক্ষ্যে বাসায় আত্মীয় স্বজন এসেছেন জানিয়ে পরী বলেন, নানু তো আছেনই। এছাড়া নানুর সম্পর্কের সব আত্নীয় এখন আমার বাসায়। অনেকদিন পর আমরা একত্রিত হয়েছি। শুধু মাত্র ছেলের জন্মদিনকে কেন্দ্র করে।


তবে জন্মদিনে উপহারের বিষয়টি সারপ্রাইজ রাখতে চেয়েছেন পরিমণি। কিছু সময় অপেক্ষা করতে হবে এমনটাই বললেন তিনি। পরীর কথায় কত কিছুই তো করেছি। কিছুটা সারপ্রাইজ থাকুক। এটুকু বলতে চাই, ছেলের জন্য দীর্ঘ চিঠি লিখেছি। আজ চিঠি পড়ে শোনানো হবে। ছেলে বড় হয়ে দেখুক ওর জন্য কত কী করেছি! দিনটি স্মরণীয় করতেই এমন আয়োজন।


ছেলেকে লেখা চিঠির বিষয়ে পরীমনি বলেন, যখন জেলে ছিলাম তখন নানু একটি চিঠি লিখেছিলেন। আমিও নানুকে লিখেছিলাম। ওটাই ছিল সর্বশেষ চিঠি লেখা। এবার লিখলাম ছেলের জন্য।


পরীর পদ্মর জন্মদিনের আজকের আয়োজনে পরীমনির সহকর্মী ও কাছের মানুষজন নিমন্ত্রণ পেয়েছেন। এছাড়া তার নানুর পরিবারের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে।


কাছে দূরের সবাই এবং ভক্তরাও রাজ-পরীমণির সন্তানের শুভকামনায় জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। তবে এখন পর্যন্ত ছেলের জন্মদিন নিয়ে রাজের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে জানান পরীমনি। এমনকি শরীফুল রাজকে ছেলের জন্মদিনের আয়োজনে দেখতেও চান না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন পরীমনি।


সম্প্রতি দাম্পত্য কলোহের জেরে অনেকদিন থেকেই আলাদা থাকছেন পরীমনি ও শরীফুল রাজ। এছাড়া বেশ কয়েকদিন হলো পরী তার ছেলের নাম রাজ্যের পরিবর্তন করে পদ্ম রেখেছেন বলে জানা গেছে।  


এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি বলেন, 'পদ্ম নামটি কিন্তু আমি রেখেছি। সবাই বলছেন পদ্ম নামটি সুন্দর। বাসায় আমি ছেলেকে পদ্মফুল নামে ডাকি। এটা সবাই জানেন। তাছাড়া সম্প্রতি নানু ‘পূণ্য’ নামটি রেখেছেন। ওটাও সুন্দর নাম। ‘রাজ্য’, ‘পদ্ম’, ‘পূণ্য’ তিনটিই ওর নাম।


এর আগে, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমনি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে সন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।


দেড় বছরের দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরাহ বিনতে কামালসহ অন্য কাউকে ঘিরে রাজের প্রতি সন্দেহের তির ছুড়েছেন পরীমনি। এসব নিয়ে কম জলঘোলা হয়নি। গত ২০ মে তো পরীমনির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয়।


আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭২ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে