এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু

পুরনো মামলায় ইসলামপুর উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদকসহ ৯ নেতা-কর্মী জেলহাজতে

ইসলামপুরে গ্রেপ্তারকৃত বিএনপির নেতা-কর্মীকে আদালতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা পুরনো মামলায় জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৯ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে ইসলামপুর থানা পুলিশ  জামালপুর আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে ইসলামপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ইসলামপুর থানা পুলিশ।

জেলহাজতে প্রেরণকৃতরা হলেন, জেলা বিএনপির ত্রাণ-পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাঁধন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা খোকন, জেলা ছাত্রদলের সম্পাদক মণ্ডলীর সদস্য মাহমুদুল হাসান, পৌর কৃষকদলের সদস্যসচিব মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহান শাহ, সদস্য মোকলেছ, রাছেল এবং শ্রী জয়ন্ত।

বিএনপি নেতাদের অভিযোগ, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নাশকতার পরিকল্পার পুরনো মামলার আসামী বানিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশ বলছেন, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভূক্ত আসামী না হলেও তারা মামলায় উল্লেখিত ঘটনায় সম্পৃক্ত।'

থানা হাজতে থাকাবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে রেলওয়ে  স্টেশন রোডে আমার ব্যক্তিগত কার্যালয়ে নেতা-কর্মী সঙ্গে চা পান করতেছিলাম। হঠাৎ আচমকা ভাবে একদল পুলিশ আমাদের ঘিরে ফিরে। এ সময় পুলিশ  জানায়, থানার ওসি সাহেব কথা বলতে আমাদেরকে থানায় নিয়ে যেতে বলেছেন। পরে পুলিশে পিকআপে উঠিয়ে আমাদের থানায় আনে যায় পুলিশ। আমাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা নেই।'

থানা হাজতে থাকাবস্থায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা খোকন বলেন, 'আমার নামে মামলা না থাকলেও পুরনো মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। কিছুদিন আগেও মামলা ছাড়াই পুলিশ আমাকে গ্রেপ্তার করছিল ।'

থানা হাজতে থাকাবস্থায় পৌর কৃষকদলের সদস্যসচিব মশিউর রহমান বলেন, 'আমার নামে কোনো মামলা নেই। কিন্তু ডেকে এনে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে।'

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যার নম্বর ২৪। ওই মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম নবাব, যুবদল নেতা বাঁধন, সোহেল রানা খোকন, জেলা ছাত্রদল নেতা মাহমুদুল গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তারা এজাহারভুক্ত আসামী নন।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, 'এজাহারভুক্ত আসামী না হলেও মামলায় উল্লেখিত ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে। সেকারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া গত ১৪ ফেবু্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে এসআই মাসউদুর রহমানের দায়েরকৃত ১৩ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কৃষকদল নেতা মশিউর রহমান, ছাত্রদল নেতা শাহান শাহ, সদস্য মোকলেছ, রাছেল এবং শ্রী জয়ন্তকে।

এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন বলেন, 'গ্রেপ্তাকৃতরা অজ্ঞাত আসামী হওয়ায়  তাদের গ্রেপ্তার করা হয়েছে।'

উপজেলা বিএনপির সভাপতি ও ইসলামপুর আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেন,  'গ্রেপ্তারকৃত বিএনপির ওইসব নেতা-কর্মীর বিরুদ্ধে নতুন কোনো মামলা নেই। জামিন অযোগ্য পুরাতন গায়েবি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কুনঠাসা করতেই নেতা-কর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।'

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'বিএনপির আন্দোলন বন্ধের হীন উদ্দেশ্যে নেতা-কর্মীদের মাঝে এক ধরনের ভয়-ভীতি সঞ্চার করতেই এ গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এলাকায় অবস্থান করছে। মূলত তাঁকে খুশি করতেই মনগড়াভাবে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।'

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'অযথা কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।'

পুরনো মামলায় ইসলামপুর উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদকসহ ৯ নেতা-কর্মী জেলহাজতে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা পুরনো মামলায় জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৯ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে ইসলামপুর থানা পুলিশ জামালপুর আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে ইসলামপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ইসলামপুর থানা পুলিশ। জেলহাজতে প্রেরণকৃতরা হলেন, জেলা বিএনপির ত্রাণ-পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাঁধন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা খোকন, জেলা ছাত্রদলের সম্পাদক মণ্ডলীর সদস্য মাহমুদুল হাসান, পৌর কৃষকদলের সদস্যসচিব মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহান শাহ, সদস্য মোকলেছ, রাছেল এবং শ্রী জয়ন্ত। বিএনপি নেতাদের অভিযোগ, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নাশকতার পরিকল্পার পুরনো মামলার আসামী বানিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশ বলছেন, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভূক্ত আসামী না হলেও তারা মামলায় উল্লেখিত ঘটনায় সম্পৃক্ত।' থানা হাজতে থাকাবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে রেলওয়ে স্টেশন রোডে আমার ব্যক্তিগত কার্যালয়ে নেতা-কর্মী সঙ্গে চা পান করতেছিলাম। হঠাৎ আচমকা ভাবে একদল পুলিশ আমাদের ঘিরে ফিরে। এ সময় পুলিশ জানায়, থানার ওসি সাহেব কথা বলতে আমাদেরকে থানায় নিয়ে যেতে বলেছেন। পরে পুলিশে পিকআপে উঠিয়ে আমাদের থানায় আনে যায় পুলিশ। আমাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা নেই।' থানা হাজতে থাকাবস্থায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা খোকন বলেন, 'আমার নামে মামলা না থাকলেও পুরনো মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। কিছুদিন আগেও মামলা ছাড়াই পুলিশ আমাকে গ্রেপ্তার করছিল ।' থানা হাজতে থাকাবস্থায় পৌর কৃষকদলের সদস্যসচিব মশিউর রহমান বলেন, 'আমার নামে কোনো মামলা নেই। কিন্তু ডেকে এনে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে।' ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যার নম্বর ২৪। ওই মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম নবাব, যুবদল নেতা বাঁধন, সোহেল রানা খোকন, জেলা ছাত্রদল নেতা মাহমুদুল গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তারা এজাহারভুক্ত আসামী নন। মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, 'এজাহারভুক্ত আসামী না হলেও মামলায় উল্লেখিত ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে। সেকারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ১৪ ফেবু্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে এসআই মাসউদুর রহমানের দায়েরকৃত ১৩ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কৃষকদল নেতা মশিউর রহমান, ছাত্রদল নেতা শাহান শাহ, সদস্য মোকলেছ, রাছেল এবং শ্রী জয়ন্তকে। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন বলেন, 'গ্রেপ্তাকৃতরা অজ্ঞাত আসামী হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।' উপজেলা বিএনপির সভাপতি ও ইসলামপুর আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'গ্রেপ্তারকৃত বিএনপির ওইসব নেতা-কর্মীর বিরুদ্ধে নতুন কোনো মামলা নেই। জামিন অযোগ্য পুরাতন গায়েবি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কুনঠাসা করতেই নেতা-কর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।' বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'বিএনপির আন্দোলন বন্ধের হীন উদ্দেশ্যে নেতা-কর্মীদের মাঝে এক ধরনের ভয়-ভীতি সঞ্চার করতেই এ গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এলাকায় অবস্থান করছে। মূলত তাঁকে খুশি করতেই মনগড়াভাবে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।' ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'অযথা কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।' ইসলামপুরে গ্রেপ্তারকৃত বিএনপির নেতা-কর্মীকে আদালতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।


আরও খবর