ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

শেরপুরে মাদ্রাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়া শেরপুরে তাহ্সীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা থেকে মক্তব বিভাগের ছাত্র কাউছার আহমেদ (৮) মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে।  বুধবার (২ আগষ্ট) সকাল সোয়া ৭টার দিকে শেরুয়া বটতলা এলাকায় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত  কাউছার আহমেদ মির্জাপুর ইউনিয়নের আয়রা বেলতা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। 
ওই মাদরাসার শিক্ষক মোফাজ্জল হোসেন জানান,  ফজর নামাজ শেষে সকল ছাত্রদের নিয়ে আমরা পড়াতে শুরু করি।  সকাল ৬ টা ৪০ থেকে ৭ টা পর্যন্ত  সকালের নাস্তার বিরতি দেওয়া হয়।  সাতটা পাঁচ মিনিটে আবার শুরু হলে  হেফজ বিভাগের ফজলুল করিম সিয়াম (১৫)  প্রকৃতির ডাকে সারা দিতে বাথরুমে গেলে কাউছার আহমেদে  নাক দিয়ে রক্ত বাড়াচ্ছে এমন দেখতে পেয়ে হুজুরদের খবর দেয়।পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক থাকেন মৃত ঘোষণা করেন। 
পরে মাদ্রাসার মুহতামিম মামুন  পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,  তদন্ত চলছে।
আইনি প্রক্রিয়া শেষে লাস্ট পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর