দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

মেনকার বেশে উত্তাপ ছড়াতে আসছেন নুসরাত ফারিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-07-2023 10:19:21 am

সুড়ঙ্গ সিনেমার আইটেম গান ‘কলিজা আর জান’-এর পর আবারও স্বর্গের অপ্সরী মেনকার বেশে মর্ত্যে উত্তাপ ছড়াতে আসছেন নুসরাত ফারিয়া। টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব ধারাবাহিকে কোমর দোলাবেন ফারিয়া।


‘মেনকা’ শিরোনামের গানটির একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, তার সঙ্গে এই গানে গৌরভ চক্রবর্তীও নাচবেন।


রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পাতায় প্রকাশিত পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।


২০১৩ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘প্রলয়’। গোবরডাঙার সুটিয়া গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনাকে নিয়ে কিছু সত্যি এবং কিছু কাল্পনিক ঘটনার মিশেলে ছবিটি তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। গল্পে প্রধান যে সমস্যাটি তুলে ধরা হয়েছিল, তা হলো নির্বিচারে নারী ধর্ষণ। আর এবার তিনি দর্শকের জন্য নিয়ে এলেন ‘আবার প্রলয়’। নিজের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজে তিনি যে ঘটনাকে কেন্দ্র করে গল্প সাজিয়েছেন, তা হলো নারী পাচার। 


এবারের গল্পের প্লট সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, যেখান থেকে প্রায় প্রতিদিনই একের পর এক নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছে। আসলে এদেরকে স্থানীয় ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে পাচার করে দিচ্ছে দেশে-বিদেশে।


ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন শ্বাশত বন্দোপাধ্যায়। তার চরিত্র স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার। প্রথম কিস্তিতেও এই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।


এ ছাড়াও সিরিজে আছেন সোহিনী সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডলরা। গল্প লিখেছেন রাজ চক্রবর্তী এবং পদ্মনাভ দাশগুপ্ত। এই জুটি এর আগেও টলিউডকে একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন। তাই প্রথমবার ওয়েব সিরিজেও তাদের নিয়ে প্রত্যাশা বাড়ছে দর্শকদের।


রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে এই সিরিজের মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি হয়েছে অভিনেত্রী তথা রাজের স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও। জি-ফাইভে ১১ আগস্ট থেকে দেখা যাবে সিরিজটি। তবে বাংলাদেশি দর্শকরা এটি দেখার সুযোগ পাচ্ছেন না। তবে ইউটিউবে ফারিয়ার গান দেখতে পারবেন।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪২ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৭ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে