জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

‘মাতৃতুল্য’ রানীর স্মৃতি ধরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-09-2022 08:03:54 am

ফাইল ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ অভিহিত করে তার স্মৃতি ধরে রাখতে কমনওয়েথলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


শুক্রবার (১৬ সেপ্টেম্বর) লন্ডনে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কমনওয়েলথ থেকে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে যথাযথ কিছু করা উচিত যাতে ভবিষ্যতে কয়েক বছর ধরে ফোরামে তার নিবেদিত সেবা স্মরণে থাকে।


বৈঠকে প্রধানমন্ত্রী প্রয়াত রানীর সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি স্মরণ করে তাকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। 


এ সময় কমনওয়েলথ মহাসচিব কমনওয়েলথের প্রতি তার অঙ্গীকারের জন্য রানীর প্রতি শ্রদ্ধা জানান।


কমনওয়েলথের নতুন প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লস এই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন বলেও তিনি আস্থা প্রকাশ করেন।


চলতি বছরের জুনে রুয়ান্ডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সভায় মহাসচিব পদে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান।


এ সময় নারীর ক্ষমতায়ন, শিশু উন্নয়ন, মানসিক স্বাস্থ্য সমস্যা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং চরমপন্থা মোকাবিলায় শেখ হাসিনার অবদানের প্রশংসা করেন মহাসচিব।


এ ছাড়া কোভিড-১৯ মহামারি সফলভাবে মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব।


প্যাট্রিসিয়া বলেন, কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলো সেই সংকটের সময় যথেষ্ঠ ভালো করেছিল যেগুলোর নেতৃত্বে নারীরা রয়েছেন বা পরিচালনা প্রক্রিয়ায় তারা সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। 


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথ পরিবারের মধ্যে নারী নেতৃত্ব তুলে ধরার বিষয়ে মহাসচিবের পরামর্শে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দেন।


কমনওয়েলথের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে স্মারক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী বছর ‘শান্তির বছর’ ও ‘যুব বছর’ হিসেবে পালন করার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।


মহাসচিব প্রকৃতি সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সফলতা উল্লেখ করে কমনওয়েলথের ‘লিভিং ল্যান্ডস’ উদ্যোগের নেতৃত্ব প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।


এ ছাড়া সংস্থার ‘ব্লু চার্টার’ উদ্যোগের সঙ্গে বাংলাদেশের নেতৃত্বের সম্পৃক্ততার কথাও স্মরণ করেন তিনি।


তখন কমনওয়েলথের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যবসায়িক যোগাযোগের উন্নয়নে জোটের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 


এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

আরও খবর



6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৩ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে