ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

ঠাকুরগাঁওয়ের চিত্রশিল্পী আজিজ চলে গেলেন না ফেরার দেশে

প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও গত ৩৯ বছর ধরে ঠাকুরগাঁও জেলার শহরের প্রাণ কেন্দ্র বড় মাঠের এক কোণে চটপটি ও ফুচকা বিক্রি করার পাশাপাশি রাত জেগে ছবি আঁকতেন ছবি চটপটি ঘরের আবদুল আজিজ।


মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।


চিত্রশিল্পী আবদুল আজিজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আত্মীয়-স্বজন প্রতিবেশীসহ পুরো জেলা জুড়ে। গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


ফুচকা বিক্রি করার পাশাপাশি ছবি আঁকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে তার চিত্রশিল্পী হওয়ার সংবাদটি প্রকাশিত হয়।


ছবি আঁকতে ভালোবাসতেন বলে তার দোকানের নাম দিয়েছিলেন ‘ছবি চটপটি ঘর’। চটপটি-ফুচকা বিক্রি করলেও তার নেশা ছি‌ল ছবি আঁকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চটপ‌টি ও ফুচকা বিক্রি করতেন তিনি। ফুচকা বিক্রিকে পেশা আর ছবি আঁকাকে নেশা হিসেবে গ্রহণ করে শুরু হয় রাত জে‌গে ছ‌বি আঁকা। 


জানা যায়, আজিজের আঁকা ১১টি চিত্রকর্ম ৬০ হাজার টাকায় বি‌ক্রি হ‌য়ে‌ছি‌ল জেলা শহ‌রের পাঠাগার মিলনায়তনে ছ‌বি প্রদর্শনীতে। এছাড়াও সব মিলিয়ে ১লাখ ৫০হাজার টাকার ছবি তিনি বিক্রি করেছিলেন জানিয়েছেন তার পরিবার। 


আব্দুল আজিজের স্ত্রী জানায়, তার সবশেষ ইচ্ছে ছিল ঢাকায় একটি চিত্রকর্ম প্রদর্শনের কিন্তু সে আশা আর পূরণ হলো না।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

২৭ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৩ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে