বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল ‘মৎস্য পদক’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-07-2023 09:31:24 am

মৎস্যক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধনের সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের হাতে পদক তুলে দেন।


এবার নির্ধারিত ৯টি ক্ষেত্রের মধ্যে ৮টি ক্ষেত্রে স্বর্ণ, ৭টি ক্ষেত্রে রৌপ্য ও ৬টি ক্ষেত্রে ব্রোঞ্জ পদক দেয়া হয়।


অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্বর্ণপদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের মেডেল, সম্মাননা সনদ ও নগদ ৫০ হাজার টাকা, রৌপ্য পদকপ্রাপ্ত প্রত্যেককে ৫০ গ্রাম ওজনের একটি রুপার মেডেল, সম্মাননা সনদ ও নগদ ৩০ হাজার টাকা এবং ব্রোঞ্জ পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি ব্রোঞ্জের মেডেল, সম্মাননা সনদ ও নগদ ২০ হাজার টাকা দেয়া হয়েছে। মৎস্য পদক ঘোষণা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমাদের এবারের মৎস্য সপ্তাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ফিশারিজ তৈরি করা। এজন্য মাছের বহুমুখীকরণে আধুনিক প্রযুক্তি যুক্ত করে কাজ করা হচ্ছে। মৎস্য খাতে বর্তমানে যে অনুদান, প্রণোদনা দেওয়া হচ্ছে, তা শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কেউ দেয়নি। আমরা নিজেদের চাহিদা পূরণ করে বিশ্বের ৫২টি দেশে মাছ রপ্তানি করছি। এতে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ আয় করা সম্ভব হচ্ছে।

আরও খবর






deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২১৫ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে