গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

মোশাররফ করিমের নতুন ছবি ‘হুব্বা’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-07-2023 07:32:14 am

২০২১ সালে ‘ডিকশনারি’ মুক্তির পর বাংলাদেশের বিখ্যাত অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে আরো একটি ছবির ঘোষণা করেছিলেন বিখ্যাত নাট্যকার তথা অভিনেতা ও পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । ‘ডিকশনারি’ যেখানে ছিল বুদ্ধদেব গুহর দুই ছোট গল্প অবলম্বনে তৈরি, সেখানে দ্বিতীয় ছবিটি সম্পূর্ণ সত্য ঘটনা নির্ভর। নির্মাতারা জানিয়েছিলেন, এই ছবি হুগলির একসময়ের কুখ্যাত মাফিয়া হুব্বা শ্যামলকে নিয়ে। ছবির নাম রাখা হয়েছে ‘হুব্বা’।  


অবশেষে দু’বছর পর রোববার (২৩ জুলাই) সকালে প্রকাশ্যে এলো সেই সিনেমার ফার্স্ট লুক। সেখানে দেখা গেল, গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে এবং আরো সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ডনরূপী মোশাররফ। 


ছবির গল্প আবর্তিত হয়েছে হুগলির একসময়ের গ্যাংস্টার শ্যামল দাস, ওরফে হুব্বা শ্যামলকে কেন্দ্র করেই। তার উত্থান, তার গুন্ডারাজ এবং সবশেষে তার পতন- সবকিছুই তুলে ধরা হবে এই ছবিতে। এমনটাই জানিয়েছেন পরিচালক ব্রাত্য বসু এবং প্রযোজক ফিরদৌসুল হাসান।


ব্রাত্য বসুর এই সিনেমায় সেই হুব্বা শ্যামলের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে আছেন পৌলমী বসুসহ কলকাতার নাট্যজগতের বেশ কয়েকজন শিল্পী।


জানা যায়, আশির দশকে অপরাধ জগতে ধীরে ধীরে উত্থান হয়েছিল শ্যামলের। নয়ের দশক থেকে ক্রমশ তার আধিপত্য বাড়তে থাকে কলকাতার কাছে এই জনপদে। হুগলিতে একসময় গঙ্গার ধার বরাবর ও অন্যদিকে এক্সপ্রেসওয়ের দিকে একাধিক কারখানা ছিল। সেই কারখানাগুলির শ্রমিকদের থেকেই হপ্তা তুলে শ্যামলের অপরাধ জগতে হাতেখড়ি। এরপর ধীরে ধীরে এলাকায় তোলাবাজি, ডাকাতি, খুন, রাহাজানির মতো ঘটনা ঘটতে শুরু করে তার হাত ধরে।


শোনা যায় তৎকালীন শাসকদলের ঘনিষ্ঠও ছিল হুব্বা শ্যামল। দলের হয়ে বহু কাজকর্ম করার সুবাদে একাধিক নেতা-মন্ত্রীদের কাছের লোক হয়ে উঠেছিল সে। তবে ২০০৫ সালে একটি খুনের ঘটনায় তাকে মুখ্যমন্ত্রীর বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে গ্রেফতার করে পুলিশ। যদিও কয়েকমাসের মধ্যেই সে জামিনে ছাড়া পেয়ে যায়। কিন্তু সেই জেলবন্দি থাকা অবস্থাতেই হাতছাড়া হয়ে যায় তার রাজ্যপাট।


এরপর একসময় যারা ছিল তার কাছের লোক, তাদের হাতেই খুন হতে হয় শ্যামলকে। ২০১১ সালে বামফ্রন্ট সরকার পতনের কিছুদিন পরেই বৈদ্যবাটি খালে হাওড়া-বর্ধমান মেইন শাখার ন’নম্বর রেলগেটের কাছে পাওয়া যায় তার লাশ। গলা থেকে কোমর অবধি কোপানো ছিল দেহ।


অনেকেই সে সময় বলেছিল, শ্যামলের ট্রেডমার্ক কায়দাতেই তাকে খুন করেছে দুষ্কৃতীরা। সেই কায়দার নাম পৈতে কাট। গলা থেকে কোমর পর্যন্ত যেভাবে পৈতে ঝুলে থাকে, ঠিক সেভাবেই শ্যামল অনেককে বুক-পেট চিরে দিয়ে খুন করেছিল। সেই একই কায়দাতে তাকে খুন করে প্রতিপক্ষ রমেশ মাহাত।


এবার সেই গল্পই বড়পর্দায় তুলে ধরবেন ব্রাত্য। ফার্স্টলুক রোববার প্রকাশ্যে এলেও ছবি মুক্তির দিনক্ষণ এখনও জানানো হয়নি। তবে প্রযোজক ফিরদৌসুল বলেছেন, ‘ব্রাত্য নিজের ছবির জন্য যে পরিমাণ পড়াশোনা করে তা সত্যিই প্রশংসনীয়। আশা করি এই ছবিটিও দর্শক খুবই পছন্দ করবেন। যত শীঘ্রই সম্ভব আমরা ‘হুব্বা’ মুক্তির ব্যবস্থা করব।’

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪০ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৬ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে