নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আশাশুনি উপজেলার বেড়িবাঁধে জাইকার অর্থায়নে ২২ কোটি টাকা টেকসই বেড়িবাঁধে অনিয়মের অভিযোগ

আশাশুনি উপজেলার বেড়িবাঁধে জাইকার অর্থায়নে ২২ কোটি টাকা টেকসই বেড়িবাঁধে অনিয়মের অভিযোগ

 

 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা

সাতক্ষীরা আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের দয়ারঘাট বেড়িবাঁধে জাইকার অর্থায়নে ২২ কোটি টাকা টেকসই বেড়িবাঁধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ সকল অনিয়মের মূল হোতা এসও আলমগীরের দূরভিসন্ধী ও কাজের ধীরগতি এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। গত শনিবার ২২শে ২৩ ইং জুলাই সকাল ৯টার দিকে নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে এমন অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান ও সাবেক চেয়ারম্যান স. ম সেলিম রেজা মিলন ঘটনাস্থলে উপস্থিত হন। উপকূলবর্তী মানুষের বাধার মুখে এসও আলমগীরের দুর্নীতি, অনিয়মের শেষ রক্ষা হয়নি বলে জানা গেছে।

 

আমাদের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা বিভূতিভূষণ রায়, শুকলাল মন্ডল, স্বপন মন্ডলসহ আরো অনেকে জানান। বিগত ঘূর্ণিঝড় আম্ফান ও বিভিন্ন দুর্যোগে এলাকার বেড়িবাঁধ ভেঙে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে জাইকার অর্থায়নে ৪ কিলোমিটার টেকসই বেড়িবাঁধে ২২ কোটি টাকা বরাদ্দ দেন। কিন্তু উক্ত বরাদ্দকৃত টাকা নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া নির্মাণ কাজটি ৩০ মে ২৪ ইং সালে শেষ হওয়ার কথা থাকলেও আগামী ২৫ সালের মাঝামাঝিতেও শেষ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। ৪ কিলোমিটার টেকশই বেড়িবাঁধে ২ লক্ষ পিস ব্লক তৈরির কথা থাকলেও ২৩ সালের শেষ পর্যায়ে এসে মাত্র ১২ হাজার পিস ব্লক তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে।

 

কাজের ধীরগতি গুণগতমান সিডিউল অনুযায়ী না হওয়ায় আশাশুনি সদর ইউনিয়নে হাজার হাজার মানুষের মধ্যে বেড়িবাঁধ ভাঙনের আতঙ্ক বিরাজ করছে। সবমিলিয়ে চট্টগ্রাম বিআইজেডসিএএন ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পাউবো’র কর্মকর্তার যোগসাজশে এ অনিয়ম দেখা দিয়েছে বলে তারা জানান। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান বলেন, দয়ার ঘাট বেড়িবাঁধের কাজে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরি করার কারণে আপাতত কাজ বন্ধ করা হয়েছে। সাবেক চেয়ারম্যান মিলন বলেন, টেকশই বেড়িবাঁধ আশাশুনি উপজেলাবাসীর প্রাণের দাবি। কিন্তু জাইকার অর্থায়নের বরাদ্দকৃত টাকা সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদার যথা-যথভাবে কাজ করছে না।

 

গত শনিবার সকালে ব্লক তৈরীর কাজ শুরু করলে স্থানীয়রা আমাকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরির কাজ বন্ধ করা হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে দায়িত্বরত এসও আলমগীর বলেন, সরকারি সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। কাজ বন্ধ কেন? পানি উন্নয়ন বোর্ডের তদারকি করার কোন লোক নেই কেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানের কোন লোক নেই কেন জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে সুকৌশলে এড়িয়ে যান।

Tag
আরও খবর