পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

সদস্যদের মাঝে গ্রামীন ব্যাংকের গাছের চারা উপহার

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 23-07-2023 06:20:52 am

 “জীবন বাঁচাতে গাছ, পরিবেশ বাঁচাতে গাছ” – এই স্লোগানকে সামনে রেখে গ্রামীন ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ব্যাংকের সদস্যদের মাঝে গাছের চারা উপহার প্রদান এবং তা রোপনের জন্য বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়। এর ই ধারাবাহিকতায় গ্রামীন ব্যাংক শিবচর এরিয়া শাখায় ২৯ নং সপ্তাহে ৭ দিন ব্যাপি এক বৃক্ষরোপন সপ্তাহ পালন করা হয়।


গত ১৬/০৭/২০২৩ ইং থেকে ২২/০৭/২০২৩ ইং পর্যন্ত ব্যাংকের ৯ টি শাখায় বিভিন্ন সদস্যদের মাঝে প্রায় ৬৫ হাজার বনজ ও ফলদ গাছের চারা বিতরন ও রোপন করা হয়। এই অনুষ্ঠানে চারা প্রদানকালে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংকের শিবচর শাখার সুযোগ্য এরিয়া ম্যানেজার মুক্তা রানী রায়, প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল আজিজ এবং সকল শাখার শাখা ব্যবস্থাপকগন। এ সম্পর্কে জানতে চাইলে মুক্তা রানী রায় বলেন, ‘গাছ আমাদের এক অতি মুল্যবান প্রাকৃতিক সম্পদ। শুধু মাত্র গাছ ই পারে আমাদের পৃথিবীর তাপমাত্রা কমিয়ে বাসযোগ্য করতে। তাছাড়া গাছের অতি নিধনে আমরা খাদ্য সংকটে পড়তে পারি কারন একমাত্র গাছ ই আমাদের জন্য খাদ্য উৎপাদন করতে পারে। আমাদের দেশের আয়তনের তুলনায় মাত্র ১৭% গাছ আছে যা অনেক কম। আমরা এই লক্ষ্যমাত্রা ২৫% পর্যন্ত নিতে চাই। আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জনে সবার সহযোগিতা একান্ত কাম্য।

আরও খবর