চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

সাভারে মসজিদ দখলে বাধা দেওয়ায় হামলা আহত ৩

আহত ব্যাক্তি




আজ শনিবার (২২ জুলাই) সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বায়তুল লতিফ জামে মসজিদ দখলে নিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার হামলায় আহতরা হলেন মো. মোস্তফা (৪২), তার বোন রুনু বেগম(২৭) ও মোস্তফার বাক প্রতিবন্ধী ভাগ্নি ঝুমা (১৬)।

অভিযুক্তরা হলেন শিমুল, ফারুক, সজিব, আরিফুল, ইয়াকুব, সুমন, সোলায়মান ও ইউনুস। তারা সবাই সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার স্থায়ী বাসিন্দা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তফাদের পৈতৃক ৫ শতাংশ জমির উপর বায়তুল লতিফ জামে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদে গত ৬ মাস যাবৎ নামাজ আদায় করছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা। কিন্তু সম্প্রতি শিমুলসহ বাকিরা মসজিদটি দখলে নিতে বিভিন্ন ভাবে পাঁয়তারা শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই মসজিদের ইমাম জাকারিয়া বখতিয়ার ফরিদীকে মারধর করে মসজিদে তালা ঝুলিয়ে দেয় অভিযুক্তরা। আজ সকালে মোস্তফারা মসজিদ খুলে দেওয়ার জন্য অভিযুক্তদের বলতে গেলে তারা অতর্কিত দেশীয় অস্ত্র নিয়ে মোস্তফার ওপর হামলা চালায়। এ সময় মোস্তফার বোন ও ভাগ্নি তাকে বাঁচাতে গেলে তাদেরও মারধর করা হয়।

আহত মোস্তফার স্ত্রী হালিমা বেগম সাংবাদিকদের বলেন, ‘অনেক দিন যাবৎ মসজিদ দখলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সুমন ও তার লোকজন। আমাদের মসজিদের ইমামকেও তারা মেরে বের করে দিয়েছে। আজ আমার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আর তার বোন ও ভাগ্নিকেও মেরেছে। তারা সবাই এখন হাসাপাতালে ভর্তি আছে।’

অভিযুক্ত সুমনের সঙ্গে যোগাযোগে মোবাইলে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।  

এ ব্যাপারে সাভার মডেল থানার হেমায়েতপুর ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা আমাদের কে বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। থানায় একটি অভিযোগও করেছে ভুক্তভোগী। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর