নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সুন্দরবনে ঢুকে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ২ জেলে আটক

সুন্দরবনে ঢুকে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ২ জেলে আটক


 

মোঃ আজগার আলী, সদব উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে ঢুকে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক টহল ফাঁড়ির সদস্যরা। আজ শুক্রবার ২১শে জুলাই ভোর রাত ২টার দিকে সুন্দরবনের আন্দারমানিক খাল থেকে তাদেরকে আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও ২টি নৌকা। আটক দুই জেলেরা হলেন খুলনা জেলার কয়রা থানার ছোট আংটিহারা গ্রামে মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।

 

বনবিভাগ সূত্রে জানা যায়, সাদ্দাম গাজী ও নূরুল হুদা বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে যায়। বেশ কয়েকজন জেলে সুন্দরবনের আন্দারমানিক খালে বিষ প্রয়োগ করে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত ২টার দিকে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও ২টি নৌকা সহ ওই দুই জেলেকে আটক করা হয়।

 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর