নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরার যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী খালেক মন্ডলের মৃত্যু

সাতক্ষীরার যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী খালেক মন্ডলের মৃত্যু


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সাতক্ষীরার জামায়াত নেতা মাওলানা আব্দুল খালেক মন্ডল চিকিৎসাধীন অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। বৃহস্পতিবার ২০শে জুলাই  বিকাল ৫টা ৪৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আব্দুল খালেক মন্ডলের ছোট ছেলে ফারুক মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের খলিলনগর গ্রামের চাঁদ মন্ডলের ছেলে। তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৯০ সালে তিনি সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও ২০০১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসাবে ৮ম সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকা অবস্থায় আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরার আগরদাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন।

 

খালেক মন্ডলের ছোট ছেলে ফারুক মন্ডল জানান, গত ৮ই জুলাই শনিবার তিনি বার্ধক্যজনিত কারনে সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিন সাতক্ষীরা মেডিকেল কলেজে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান। উল্লেখ্য, আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এতে ৬টি অভিযোগ উপস্থাপন করা হয়। একই বছরের ৮ই ফেব্রুয়ারী রোববার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এরপর ২০১৭ সালের ৮ই ফেব্রুয়ারী চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা। প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে সাতক্ষীরা মহকুমায় রাজাকার বাহিনীর প্রধান সংগঠন ছিলেন আব্দুল খালেক মন্ডল। তখন পাকিস্তানি বাহিনীর সাথে যোগসাজশে অসংখ্য নিরস্ত্র ও নিরীহ মানুষকে হত্যা করা ছাড়াও নৃশংসতা চালান তিনি। ২০১৮ সালের ৫ই মার্চ তারিখে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর ২০২২ সালের ২৪শে মার্চ খুন, ধর্ষন ও অপহরন সহ ৬টি অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় তাকে মৃত্যুদন্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল’ও করেন তিনি।

Tag
আরও খবর