জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

করোনার শেষ দেখা যাচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-09-2022 08:20:40 am

সংগৃহীত ছবি

◾ স্বাস্থ্য কথা ডেস্ক 


দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর সম্প্রতি নাটকীয়ভাবে করোনাভাইরাস সংক্রমণের হার কমে এসেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসুস। তবু মহামারির বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখার আহ্বান জানান তিনি।


আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।


তিনি বলেন, ‘মহামারির শেষ বিবেচনায় বিশ্ব এর আগে এখনকার চেয়ে ভালো অবস্থানে কখনোই ছিল না। আমরা এখনও মহামারির শেষ অবস্থায় পৌঁছাতে পারিনি, কিন্তু এখন এর শেষ দেখা যাচ্ছে। ’তিনি এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান।


চীনে ২০১৯ সালের শেষ দিকে হরোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা অল্প সময়ে সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিশিয়াল ঘোষণায় এখন পর্যন্ত প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সংক্রামিত হয়েছে ৬০ কোটির বেশি মানুষ। তবে প্রকৃত মৃত্যুর হার দেড় কোটির বেশি বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিভিন্ন সময় জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীদেরও অনুমান সে রকমই।


টেড্রস বলেন, ‘আশার কথা হচ্ছে গত সপ্তাহে সংক্রমণের হার সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। আমরা যদি এখনই এই সুযোগটি গ্রহণ না করি, তবে আমরা করোনার আরও নতুন ধরন, আরও মৃত্যু, আরও ক্ষতি এবং আরও অনিশ্চয়তার ঝুঁকি বেড়ে যাবে।’


সুযোগ গ্রহণ বলতে তিনি বুঝিয়েছেন, সতর্কতা গৃরুত্বসহকারে অবলম্বন করতে হবে। এছাড়া এ ভাইরাসের সঙ্গে লড়তে ছয়টি নীতিমালা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


ট্রেড্রোস বলেন, সব দেশের উচিত তাদের নীতিমালাগুলো কঠোরভাবে পর্যালোচনা করা এবং কোভিড-১৯ কিংবা ভবিষ্যতে আসতে পারে এমন সব ভাইরাস মোকাবিলার জন্য উপযুক্ত প্রস্তুতি গ্রহণ।তিনি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় শতভাগ টিকা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেষ্ঠ্য মহামারি বিষয়ক বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেন, করোনা শেষ হয়ে আসলেও পরবর্তীতে বিশ্বে যেকোনো সময় ওমিক্রন বা এ ধরনের অন্যান্য ভাইরাসের আরও সাব-ভ্যারিয়েন্ট দেখা দিতে পারে। অন্য আরেকটি ভাইরাস মাঙ্কিপক্সের সংক্রমণ এখন কম থাকলেও এ বিষয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন টেড্রোস।


গত মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছিলেন, ভ্যাকসিন এবং নিয়মিত পরীক্ষার আওতায় এনে ইউরোপে মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আনা সম্ভব।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮২ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০২ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৪ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে