দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

খুলনার কয়রায় সার সিন্ডিকেটের কবলে দিশেহারা কৃষক

এড. মোঃ আবুবকর সিদ্দিক,খুলনা জেলা  প্রতিনিধি:- খুলনার কয়রা  উপজেলায় প্রান্তিক কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অধিক মূল্যে বিক্রি হচ্ছে সার। এতে ক্ষুব্ধ ও হতাশ স্থানীয় কৃষকরা। অভিযোগ রয়েছে, সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে সার বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।মূল্য তালিকাও নেই  টানানো।ডিলারদের ক্রয় রশিদের মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রির নিয়ম থাকলেও বেশি দামে বিক্রির কারণে ডিলাররা মেমো দিচ্ছেন না।দেখাচ্ছেন সার সংকট বেশি দাম দিলেই মিলছে সার। 


সূত্র থেকে জানা গেছে,খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষক। তারা না পারছে কৃষিকাজ ছাড়তে, না পারছে ধরে রাখতে। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’র মতো কয়রা উপজেলা বাজারগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার। এতে উপজেলাজুড়ে উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে।


কৃষকদের অভিযোগ ও উপজেলার কয়রা সদর, আমাদী, বেদকাশী, বাগালী, মহেশ্বরীপুরসহ  বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ১১০০ টাকার ইউরিয়া সার বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১৩৫০ টাকায়, ৮০০ টাকা মূল্যের ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সারের বস্তা ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ১১০০ টাকার ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি সার বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকায় এবং ৭৫০ টাকার এমওপি ১০০০ থেকে ১১০০ টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে। এতে প্রতি বস্তা সার কেনার সময় কৃষককে অতিরিক্ত গুনতে হচ্ছে ৩০০-৪০০ টাকা।


কয়রা সদর ইউনিয়নের কৃষক আজিজুল ইসলাম জানান, পাঁচ বিঘা জমিতে আমন আবাদের জন্য প্রথম অবস্থায় আমার তিন বস্তা ইউরিয়া, এক বস্তা টিএসপি ও এক বস্তা পটাশ সারের প্রয়োজন হয়। তবে দাম বেশি হওয়ায় বাধ্য হয়ে এক বস্তা ইউরিয়া ১২৫০ টাকায়, ১০ কেজি পটাশ ২০ টাকা আর ১০ কেজি টিএসপি কিনেছেন ২৯ টাকা দরে। অথচ সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ২২ টাকা, টিএসপি ২২ এবং পটাশ ১৫ টাকা হওয়ার কথা। তবে সরকার নির্ধারিত মূল্যে এখন পর্যন্ত কোনো কৃষক সার সংগ্রহ করতে পারেননি বলে জানান অনেক কৃষক।  


চাষিদের অভিযোগ, সরকারি সারের ডিলাররা থাকেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীনে। সঠিকভাবে দেখভাল না করায় বেশি দামে সার বিক্রির বিষয়টি এখন নিয়মে পরিণত হয়েছে। আর এ কারণেই ফসল উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয় তিনটি সার পেতে কৃষকদের গুনতে হচ্ছে প্রায় দেড়গুণ অর্থ।


সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে চড়া মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা। প্রতিটি দোকানে লাল কাপড়ে সরকার নির্ধারিত মূল্য তালিকা টানানোর নির্দেশ দেওয়া থাকলেও কোথাও তা চোখে পড়েনি।  


সরকারি সার অতিরিক্ত মূল্যে বিক্রির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান  বলেন, ‘এ বিষয়ে আমরা শুনেছি  কিন্তু  আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি  । নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পেলে সার ডিলার বা ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আমরা নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রেখেছি।

Tag
আরও খবর