নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জেলা শ্রেষ্ট চেয়ারম্যান বাবুকে সম্মাননা পুরষ্কারটি তুলে দেন

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জেলা শ্রেষ্ট চেয়ারম্যান বাবুকে সম্মাননা পুরষ্কারটি তুলে দেন


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

দেবহাটায় সাতক্ষীরা জেলা শ্রেষ্ট পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার ১৯শে জুলাই, ২৩ ইং সকাল সাড়ে ১০ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্য্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য সাতক্ষীরা জেলার মধ্যে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু শ্রেষ্টত্ব অর্জন করেন।

 

 সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির চেয়ারম্যান বাবুকে সেই সম্মাননা পুরষ্কারটি তুলে দেন। পারুলিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যাদের আয়োজনে অনুষ্ঠিত ঐ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সমাজসেবক আলহাজ্ব আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নুর আমিন, সাবেক শিক্ষক নওশের আলী, সমাজসেবক আলহাজ্ব হবিবার রহমান, সমাজসেবক গোলাম মোস্তফা, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মুনসুর আলী ও পারুলিয়া সেড কমিটির আহ্বায়ক আব্দুল কাদের। ইউপি সদস্য অসীম কুমার ঘোষের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পারুলিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার বাগ, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, পারুলিয়া বাজার কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, ইউপি সচিব প্রবীর কুমার হাজারী, ইউপি সদস্যদের মধ্যে ফরহাদ হোসেন হীরা, রবিউল ইসলাম, নুর বানু কাদেরী প্রমুখ।

 

বক্তারা এ সময় ইউপি চেয়ারম্যানের এধরনের সাফল্যে তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জনগনের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারন মানুষের জীবনমান উন্নয়নে আগামীতেও আরো সাফল্য অর্জনে ভূমিকা রাখার আহবান জানান।

Tag
আরও খবর