কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

সাগরে নিম্নচাপের প্রভাবে তিনদিনের টানা বর্ষণে মোরেলগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের প্রবল বর্ষণ আর নদীর জোয়ারের পানিতে বাগেরহাটের মোরেলগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে  উপজেলারন তিনটি গ্রাম সহ ২৫ গ্রাম  প্লাবিত এবং  দুই  সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া উপজেলার মোরেলগঞ্জ পাঁচ  শতাধিক  পুকুর ও মাছের ঘের ভেসে গেছে।  উপজেলার নদী তীরবর্তী এলাকার মানুষ তাদেরকে দীর্ঘদিন ধরে  বেড়িবাঁধের আওতায় আনার দাবি জানিয়েছেন। 


এদিকে বৃষ্টিপাত ও নদ-নদীতে জোয়ারের পানির চাপ অব্যাহত থাকলে আরো বেশি পরিমাণে মাছের ঘের তলিয়ে যাওয়ার আশংকা করছে মৎস্য বিভাগ। তবে এই বৃষ্টিতে চলতি রোপা আমন ধানের উপকার হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।


তৃতীয় দিনের মতো উচ্চ জোয়ারের পানিতে উপজেলার বিস্তৃীর্ণ এলাকা তলিয়ে গেছে।  

উপজেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে,  বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাজুড়ে রবিবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ফলে বৃষ্টি ও জোয়ারের পানি জমে সেখানে বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শীতকালিন সবজিক্ষেত নিমজ্জিত হয়েছে। দ্রুত এই পানি নেমে না গেলে চাষিদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টিতে রোপা আমন ধানের দারুণ উপকার হবে বলে কৃযি বিভাগ  আরও  জানায়।


বাগেরহাট ৪(মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেন, ‘মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ, বহরবুনিয়া, ঝিউধারা ও চিংড়াখালীসহ মোরেলগঞ্জ সদর ও শরনখোলা উপজেলার দুই হাজারের বেশি পরিবার পানিবন্দি অবস্থায় আছেন। এছাড়া জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। স্থানীয় জনপ্রতিনিধিদের অসহায় মানুষের পাশে দাঁড়তে বলেছি। প্রয়োজনে তাদের খাদ্য সহায়তা দেওয়া হবে।


বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, ‘মোরেলগঞ্জের পৌরসভা অংশে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে উচ্চ জোয়ারে প্লাবিত হচ্ছে। ওই অংশে নদীতীর প্রতিরক্ষার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নদীতীর সংরক্ষণের কাজ চলতি অর্থ বছরে শুরু করা হবে।


পানিতে  তলিয়ে রয়েছে বাগেরহাটের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ

তিনি আরও বলেন, ‘জোয়ারের পানি রোধ করতে মোরেলগঞ্জ উপজেলার জন্য ৯৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এরজন্য চার হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তার সমীক্ষা খুব শীঘ্রই শুরু হবে। ওই বাঁধ নির্মিত হলে রামপাল ও মোংলা উপজেলারও জোয়ারের পানি প্রতিরোধ হবে।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জোয়ার ও বৃষ্টিতে  মোরেলগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে কয়েকশ পরিবার সাময়িকভাবে পানিবন্দি হয়ে পড়েছে।  এসব ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা তৈরির পর প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।'

Tag
আরও খবর