সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইগাতীর কালঘোষা নদীতে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি একেএম ফজলুল হক চাঁন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা-নলকুড়া ইউপি ভায়া গান্ধিগাঁও বাজারে যাতায়াতের সুবিধার্থে কালঘোষা নদীর উপর ৭৫ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।


আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিক ভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিলনসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ।


মেসার্স মোশফিকুর রহমান ঠিকাদারী প্রতিষ্ঠান ৬ কোটি ৪০ লক্ষ ২ শত ৩ টাকা ব্যায়ে এ গার্ডার ব্রীজটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। আগামী ২০২৪ সালের ৩ জানুয়ারী এ ব্রীজের নির্মাণ কাজ শেষ হবে। এতে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে। এর আগে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন ঝিনাইগাতী খাদ্য গুদাম এর নির্মাণকৃত নতুন বাস ভবন পরিদর্শন করেন। 

Tag
আরও খবর