নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

নৃত্যশিল্পকে ধর্ষনের অভিযোগে আকাশ হোসেন গ্রেপ্তার

নৃত্যশিল্পকে ধর্ষনের অভিযোগে আকাশ হোসেন গ্রেপ্তার


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক নৃত্যশিল্পকে ধর্ষনের অভিযোগে আকাশ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১৩ই জুলাই বৃহস্পতিবার সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৯ জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় ধর্ষনের ঘটনাটি ঘটে। অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। সে পেশায় একজন নির্মান শ্রমিক ছিল বলে জানা গেছে। নির্যাতিতা ঐ নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে রেজিট্রি অফিসের পাশে বাসা ভাড়া থাকতেন বলে জানা গেছে। 

 

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, নৃত্যের শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন ঐ নারী। সেই সুত্র ধরে কিছুদিন আগে পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সাথে। ঘটনার দিন বিকালে ঐ নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ। পরে কথামত ঘটনাস্থলে গেলে তাকে আকাশ সহ এলাকার দুই  বখাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষন করে ভিডিও চিত্র ধারন করে রাখে। এরপরে আকাশ নারীকে ব্লাকমেইল করে ধর্ষণ করে আসছিল। অবশেষে এই অপমান সইতে না পেরে বুধাবার রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে ধর্ষন ও পর্নগ্রাফির  অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। মামলা নং-৮। বৃহস্পতিবার সকালে আসামি আকাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী।

Tag
আরও খবর