কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুলাই) সকাল এগারোটায় শহরের শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চা বিকাশের প্রয়াসে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন। এতে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।


চূড়ান্ত পর্বে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুল অংশগ্রহণ করেন। এরমধ্যে ডিজে হাইস্কুল বিজয়ী হয়। সেইসঙ্গে একই প্রতিষ্ঠানের ছাত্রী মোছা. ফারজানা আক্তার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।বির্তকের বিষয় ছিল ‘প্রতিরোধ নয়, দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’। প্রতিযোগিতায় বিজয়ী দলে অংশগ্রহণ করেন ফারজানা আক্তার (দলনেতা), চয়ন কর্মকার, ইশরাত ইসলাম এবং রানার্স আপ দলে ইসরাত জাহান (দলনেতা), মাছিয়া রহমান জীম ও সমৃদ্ধ কর্মকার অংশ নেন। বিচারকের দায়িত্ব পালন করেন- সেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ, জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ ও উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন।


বির্তক শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম রেজাউল করিম, বগুড়া দুর্নীতি দমন কমিশনের সহকারি উপ-পরিচালক জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এটিএম আব্দুস সাত্তার, সহ-সভাপতি আইয়ুব আলী, গোলাম মোস্তফা, সদস্য প্রতিভা রানী প্রমূখ। এরপর বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



deshchitro-6a9580b48dcad-310826072508.webp
‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১০ ঘন্টা ৫০ মিনিট আগে