ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য শুরু করল বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-07-2023 04:36:01 pm

অবশেষে ভারতীয় রুপিতে (আইএনআর) বাণিজ্য লেনদেন শুরু করেছে বাংলাদেশ। এই পদক্ষেপকে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ হিসেবে ভাবা হচ্ছে।

মঙ্গলবার (১১জুলাই) এ উপলক্ষে ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ ব্যাংক ঢাকার একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা (এই উদ্যোগ নিয়ে) দীর্ঘদিন ধরেই চলছে; ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছিলেন... এখন তা বাস্তবে পরিণত হয়েছে।’ এখন ডলারের পাশাপাশি রুপিতেও ব্যবসা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ভারতের কাছ থেকে ১৪  বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে এবং ২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে।

টাকা-রুপির ডুয়েল কারেন্সি কার্ড চালু হলে ভারতের সঙ্গে বাণিজ্যের সময় লেনদেনের খরচ কমে যাবে।
এই পদ্ধতির মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম; ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার এবং  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মো. সলিমুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া; বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ; এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন; ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমেদ এবং বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

সোনালী ব্যাঙ্ক ও ইস্টার্ন ব্যাংক অব বাংলাদেশ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংক অব ইন্ডিয়া হল দুই দেশের মধ্যে রুপিতে লেনদেনের জন্য মনোনীত ব্যাংক।

মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেসবাউল হক উদ্বোধনী দিনে এলসি খোলার কথা জানান।

আরও খবর

6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে







6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১৬ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে