ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

মধুপুরে কভার্ডভ্যানের ধাক্কায় নিহত স্ত্রী আহত স্বামী

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ঔষধ কোম্পানির কভার্ডভ্যানের ধাক্কায় স্ত্রী নিহত স্বামী আহত হয়েছে। ১০জুলাই সোমবার বেলা ২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের নতুন বাজার এলাকায়।

 নিহত রহিমা বেগম (৭০) মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর  গ্রামের আজাহার আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রহিমা বেগম তার স্বামী আজাহার আলীর সাথে মোটরসাইকেল যোগে গোপালপুর উপজেলায় নিকটাত্মীয়র মৃত্যু বার্ষিকীর দাওয়াতে যাচ্ছিলেন। মধুপুরের মুক্তিযোদ্ধা অফিসের কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে রহিমা বেগম ছিটকে রাস্তায় পড়ে গেলে ফার্মাসিউটিক্যালের কভার্ডভ্যানের চাকার নিচে পড়ে গেলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। 

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।

মধুপুর থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রহিমা বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। কভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসে। 


আরও খবর