কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

কৃতজ্ঞতা মুমিনের বৈশিষ্ট্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-07-2023 01:59:10 am

◾মাওলানা ইমরান হোসাইন : শোকর হলো আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতের স্বীকারোক্তি দেওয়া, নেয়ামতের জন্য আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করা এবং বাস্তব জীবনে নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটানো। শোকর বা কৃতজ্ঞতা ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। এমনকি শোকর করা ইমানের অর্ধেক আর বাকি অর্ধেক হলো সবর তথা ধৈর্য ধারণ করা। মানুষের জীবন সুখ ও দুঃখের দ্বৈত প্রবাহে চলমান। মুমিনের ইমানের দাবি হলো সুখের সময় শোকর করা আর দুঃখের সময় সবর করা। 


আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সুরা সুরাতুল ফাতিহা শুরু করেছেন শোকর আদায়ের অন্যতম বাক্য—আলহামদুলিল্লাহ দিয়ে। শোকর করা একটি স্বতন্ত্র ইবাদতও বটে। পবিত্র কোরআনের অনেক আয়াতে শোকর করার গুরুত্বের বিষয় আলোচিত হয়েছে। এক আয়াতে আল্লাহ তাআলা শোকর করার নির্দেশ দিয়ে বলেন, ‘অতএব আল্লাহ তাআলা তোমাদের যেসব হালাল ও পবিত্র বস্তু দান করেছেন, তা আহার করো এবং আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো; যদি তোমরা একমাত্র তাঁরই ইবাদত করে থাকো।’ (সুরা নাহল: ১১৪)


অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো, অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা বাকারা: ১৫৪)


আল্লাহ তাআলা মানুষের প্রতি অবারিত ধারায় রহমত করলেও দুনিয়ার খুব কম সংখ্যক লোকই কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ এরশাদ করেন, ‘তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল, তবে তাদের অধিকাংশই কৃতজ্ঞতা স্বীকার করে না।’ (সুরা নামল: ৭৩)


মানুষ প্রতিনিয়ত আল্লাহ তাআলার যেসব নেয়ামতের মধ্যে নিমজ্জিত আছে, তার জন্য শোকর করলে, আল্লাহ তাদের নেয়ামতের মধ্যে প্রবৃদ্ধির ওয়াদা করেছেন। এরশাদ হয়েছে, ‘যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদের আরও দেব। আর যদি অকৃতজ্ঞ হও (জেনে রেখ) আমার শাস্তি বড় কঠোর।’ (সুরা ইবরাহিম: ৭)


লেখক: মাওলানা ইমরান হোসাইন, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক