ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-07-2023 06:23:27 am

আফগানিস্তানে রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশে মেয়েদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সংস্থায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন রূপচর্চা কেন্দ্র গুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হার্ডলাইনার তালেবান।


এ ব্যাপারে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার।


স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজকে গতকাল সোমবার (৩ জুলাই) তিনি বলেছেন, নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপ্যালকে নতুন ডিক্রি কার্যকর এবং নারীদের রূপচর্চা কেন্দ্রের লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে।


তালেবান সরকারের এমন নতুন নির্দেশনা জারির পর এ নিয়ে তোলো নিউজের সঙ্গে কয়েকজন নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের একজন, মেকাপ আর্টিস্ট রাইহান মুবারিজ।


তিনি বলেছেন, ‘পুরুষদের চাকরি নেই। যখন পুরুষরা পরিবারের দায়িত্ব নিতে পারছে না, তখন নারীর এসব রূপচর্চা কেন্দ্রে বাধ্য হয়ে কাজ করছে শুধুমাত্র এক টুকরো রুটির জন্য। যদি এখানেও তাদের নিষিদ্ধ করা হয়। আমরা আর কী করতে পারব?’


অপর এক মেকাপ আর্টিস্ট বলেছেন, ‘যদি পুরুষদের কাজ থাকত আমরা ঘর থেকে বের হতাম না। আমরা কী করব? না খেয়ে মরে যাব, আমাদের কী করা উচিত? আপনারা চান আমরা মরে যাই।’


আব্দুল খবির নামে কাবুলের এক বাসিন্দা বলেছেন, এসব প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে না দিয়ে— সরকারের একটি কাঠামো বা নীতিমালা তৈরি করা উচিত। কাঠামোটি এমনভাবে তৈরি করতে হবে— যেখানে ইসলামেরও ক্ষতি হবে না, দেশেরও ক্ষতি হবে না।



সূত্র: তোলো নিউজ

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪০ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে