সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরের শ্রীবরদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার শ্রীবরদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে শ্রীবরদী থানার আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য আল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবু তাহেরসহ অন্যান্যরা। শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে মাদক, জুয়া ও বাল্য বিবাহসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডকে প্রতিহত করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। এসময জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

Tag
আরও খবর