শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

কুমিল্লার নাঙ্গলকোটে পিউসা'র উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-06-2023 03:47:06 pm

নাঙ্গলকোটে পিউসা'র উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। © ফাইল ছবি


◾ তানভীর আহমেদ রাসেল : কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অঅধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব আদ্রা ইউনিয়ন (পিউসা) এর উদ্যোগে আদ্রা ইউনিয়নের সকল স্কুল-কলেজের শিক্ষার্থীদের "মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।


২৬ জুন (সোমবার) ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় ইউনিয়নের বিভিন্ন স্কুলের ৮ম- দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ গ্রহণ করেন। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামি শনিবার।


১ম বারের মত এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আমাদের লক্ষ হচ্ছে এই ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখা বিশেষ করে উচ্চশিক্ষার ব্যাপারে শিক্ষার্থীদের আরো বেশি আগ্রহী করা এবং উচ্চশিক্ষার পথটা সহজ করে তোলা।


নাঙ্গলকোটে পিউসা'র উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত । © ফাইল ছবি


আর আমাদের এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে আসলে মেডিকেল, বুয়েট এবং বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা টা কিভাবে করা প্রয়োজন।কারণ আমরা চাই আমাদের ইউনিয়ন থেকে প্রতিবছর যেনো বড় একটা সংখ্যা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায়।আর তাদের এই সেই পথচলায় "পিউসা" সবসময় তাদের পাশে থাকবে।


পরীক্ষাটি পরিচালনা করেন সংগঠনের সদস্যরা। পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন আদ্রা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম মজুমদার।


আরও খবর