প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

হাটহাজারীতে সামান্য বিষয়ের জেরে মারামারি, নিহত ১

হাটহাজারীতে মো. আবু তাহের (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাঁরই আপন ভাই ও ভাইপোদের বিরুদ্ধে। নিহত আবু তাহের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আকবর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে ও হাটহাজারী উপজেলার স্বনামধন্য একাউন্টিং শিক্ষক মোঃ একরাম হোসেন (নাজিম স্যার) এর পিতা।


গতকাল শনিবার (২৪ জুন) রাত আটটার দিকে আবু তাহেরের বসতঘরে এই ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার। এ সময় নিহত আবু তাহেরের স্ত্রী নাহার বেগম (৬০), তাঁর ছেলে মোহাম্মদ আজম (৩৫), পুত্রবধূ (অন্তসত্ত্বা) বিবি রহিমা (২০) ও এমি (২৮) নামে চারজন আহত হয়। তাদের মধ্যে মো. আজমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাদের বসতঘরের সামনে পুকুরের পাশে বাঁশ দিয়ে একটি বৈঠকখানা নির্মাণ করেন মো. ইউসুফের ছেলে। দিনের বেলায় যখন বাড়ির নারীরা ওই পুকুরে গোসল করতে যায় তখন ইউসুফের ছেলেরা ওই বৈঠকখানায় বসে নারীদেরকে বিভিন্ন রকমের মন্তব্য করে। তাই নিহত তাহেরের ছেলে ওই বৈঠকখানাটি ভেঙ্গে দেন। ওই ঘটনার জের ধরে অভিযুক্ত ইউসুফ ও তার ছেলে নিহত আবু তাহের ও তার ছেলে এবং পুত্রবধূকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। আহতবস্থায় স্থানীয়রা আবু তাহের ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন এবং আহতদের গুরুতর জখম হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।


রাত পৌনে ১১ টার দিকে হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান প্রতিবেদককে আবু তাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের আপন ভাই মো. ইউসুফ ও তার ছেলে পিটিয়ে আবু তাহেরকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।


এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৫৬ মিনিট আগে