নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবকলীগের মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবকলীগের মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত


 


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলা কর্মীদের সক্রীয় করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা আশাশুনি উপজেলা শাখার  উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার ২৪শে জুন বিকালে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।  

 

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। স্বেচ্ছাসেবকলীগ নেত্রী শিখা কবিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে তথ্য বহুল বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও অন্যান্যের উপস্থিত ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, বনমালী দাশ, মারুফা খাতুন, ময়না খাতুন, মেহেররুন নেছা, স্বেচ্ছাসেবকলীগ নেতা অবিনাশ বৈদ্য, খোকন চন্দ্র মন্ডল, বাবুল আক্তার, হানিফ মোড়ল, গোপাল চন্দ্র মন্ডল, শওকত হোসেন, সালাহ উদ্দিন, সেলিম রেজা মিলন, সত্যজিৎ মন্ডল, আনার গাজী, নূর ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের জন সংখ্যার অর্ধেক নারী। নারীদের বাদ রেখে দেশে ও জাতির কল্যাণ সম্ভব নয়। তাই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নারী সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নারী সমাজকে নিজেদের কর্মঠ করে গড়ে তোলা, সমাজের কাজে আসা এবং জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।

 

 নারীদেরকে তাদের যোগ্যতা বিচার করে দেশের সকল ক্ষেত্রে চাকুরির সুযোগ করে দেওয়ার পাশাপাশি সকল ক্ষেত্রে সুযোগ করে দিচ্ছেন। দেশের বড় বড় সেক্টরে আজ নারীরা বলিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করছেন। নারীদেরকে গড়ে তুলতে লেখাপড়ার সুযোগ সহজ করা হয়েছে। সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা হচ্ছে। তিনি সমাজ, শিক্ষা, রাজনীতি, প্রশাসনসহ সকল ক্ষেত্রে নিজেদেরকে তুলে ধরতে নারী সমাজের প্রতি আহবান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী। দেশের হাজার হাজার নারী এখন যোগ্যতার সাথে উচ্চ পদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। আর এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরিকল্পনার কারনে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহবান জানান। প্রধান বক্তা সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান তার বক্তব্যে নারী সমাজের অতীত, বর্তমান অবস্থা সম্পর্কে তথ্যসমৃদ্ধ আলোচনা করেন। সরকারের নারীদের জন্য গৃহীত ও বাস্তবায়িত কর্মকান্ডের কথা উল্লেক করে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকপাত করে নারী জাতির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দানের অপরিহার্যতার কথা তুলে ধরেন।

Tag
আরও খবর