নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ওয়াপদার বাঁধ নির্মানে অনিয়মের অভিযোগ

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ওয়াপদার বাঁধ নির্মানে অনিয়মের অভিযোগ


 

সাতক্ষীরা আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে কামালকাটি পূর্ব পাড়া হতে কাটাখালী গ্রাম পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডে বেড়ী বাঁধ নির্মান কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের প্রতিবাদ জানাতে গেলে চাঁদাবাজির অভিযোগ আনা হয় বলে এলাকাবাসী জানান। বাপাউবো, সাতক্ষীরা পওর বিভাগ-১ এ অধীন “সাতক্ষীরা জেলার পোল্ডার ১, ২, ৬-৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় পোল্ডার-১ এর কাটাখালী নামক স্থানে বাঁধের কিঃমিঃ ২৮.০০০ হতে ৩১.৭০০ পর্যন্ত ৩.৭০০ কিঃমিঃ বাঁধ পুনরাবতিকরণ কাজ চুক্তিমূল্য ৪ কোটি ২২ হাজার ৯৪১ টাকায় কাজ করছে ঢাকার এসবি-ইফবি  জেভি) নামক প্রতিষ্ঠান। মাটির কাজের হাইট ১ মিটার থেকে ২ মিটার, টপ ১৭ ইঞ্চি এবং স্লোব ১.৩ ও ১.২। কাজ প্রায় শেষ পর্যায় রয়েছে।

 

এলাকাবাসী জানান, কাজে মূল বাঁধের দু’পাশে নির্ধারিত স্থান দিয়ে মাটি না ফেলে কোন কোন স্থানে অনিয়ম করা হয়েছে। বাঁধের কমপক্ষে ১০ ফুট দূর থেকে মাটি কাটার কথা থাকলেও কোথাও কোথাও স্লোবের পাশ থেকেই স্টেমিটার মেশিন দ্বারা মাটি কেটে বাঁধে দেওয়া হয়েছে। ফলে অনেক স্থানে স্লোব খাড়া হয়ে গেছে। অনেকের যাতয়াত পথ, পুকুরের বাঁধ, মৎস্য ঘেরের বাঁধ থেকে মাটি নেওয়ায় হুমকীপূর্ণ বা একাকার হয়ে গেছে। যাতয়াত পথ, উঠান রক্ষা, সামান্য দূর থেকে মাটি আনতে হলে বাড়ির মালিকদেরকে ৫০০০ থেকে বড় অংকের টাকা দিতে হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। এছাড়া মূল বাধের মাঝখানে কয়েক ফুট মাটি কেটে গর্তের সৃষ্টি করে সেখানে মাটি ফেলান হয়েছে। এলাকাবাসীর দাবী বাঁধের মাঝে মধ্যে এমন ভাবে মাটি কেটে গর্ত করে পুনরায় সেখানে বাইরের মাটি দ্বারা পুরন করা হয়েছে। এতে কাজে মাটির ব্যবহার বেশী দেখানোর পরিকল্পনা রয়েছে বলে তারা দাবী করেন। বাঁধে গর্ত করে মাটি কেটে নিয়ে সেখানে নরম মাটি ফেলে টোটাল কাজ বেশী দেখানোর ষড়যন্ত্র এলাকাবাসী বুঝতে পেরে কিছুদিন ধরে প্রতিবাদ জানালেও টালবাহনা ও কানে নিতে দেখা যায়নি। বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেওয়া হবে বলে শক্ত ভাবে প্রতিবাদ করলে প্রতিবাদকারীরা চাঁদা দাবী করেছে বলে অপপ্রচার করা হয়।

 

স্থানীয় আমিরুল ইসলাম জানান, অনেক স্থানে মূল বেড়ী বাঁধের মাঝখানে মাটি কেটে ৬/৭ ফুট চওড়া ও ২/৩ ফুট গর্ত করে সেখানে নরম মাটি দিয়ে অনেক স্থানে বাধের কাজ করা হয়েছে। কর্তৃপক্ষ যখন ফাইনাল মাপ দিবেন তখন মাটির কাজ বেশী দেখানো পরিকল্পনা মাথায় রেখে একাজ করা হচ্ছে। সবশেষ বৃহস্পতিবার এভাবে গর্ত না করতে বলা হয়, ওয়াপদার একজন কর্মকর্তাও গর্ত না করতে বলে যান। কিন্তু তারপরও শুক্রবার গর্ত করা হয়। নিষেধ করলে পরবর্তীতে চাঁদা চাওয়া হয়েছে এমন মিথ্যাচার করে প্রতিবাদ রোধে অপচেষ্টা চালান হয়। খবর পেয়ে পুলিশ, সাংবাদিক ও এলাকার মানুষ ঘটনাস্থলে আসলে টাকা চাওয়ার কথা অস্বীকার করলেও ছলনাময়ী কথাবার্তা বলা হয়। স্থানীয় কার্ত্তিক মন্ডল, সিরাজুল ইসলামসহ অনেকে জানান, মেশিন দিয়ে ঘেরের বাঁধ, পথঘাট, স্লোবের গা ঘেষে মাটি কাটা হয়েছে। বাধ্য করে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে তারা জানান। কাজের দায়িত্বে থাকা সাব কন্ট্রাক্টর আছাদুল ইসলাম জানান, আমরা নিয়ম মত কাজ করে এসেছি। মাটি না থাকায় এবং মানুষের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করে যাচ্ছি। যেখানে মাটি নরম সেখানে মাটি ধরে রাখার জন্য গর্ত করে নরম মাটি ফেলান হয়েছে। যাদের মাটি নেই তারা দূর থেকে মাটি আনার জন্য স্বেচ্ছায় সামান্য খরচ দিয়েছেন। কোন অনিয়ম হয়নি, অনিয়ম হলে পাউবো কর্মকর্তাগণ অবশ্যই ব্যবস্থা নিতেন। সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা এসও এস এম সাইদুজ্জামান এর ০১৩১৮২৩৫৬৮৮ নম্বরে দীর্ঘ সময় রিং করেও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া হয়নি। এলাকাবাসী অভিযোগ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন এবং বাঁধটি দীর্ঘস্থায়ী হয় সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর