নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বরখাস্তকৃত আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রউফকে নাশকতার মামলায় ফের গ্রেপ্তার

বরখাস্তকৃত আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রউফকে নাশকতার মামলায় ফের গ্রেপ্তার


সাতক্ষীরা সদর উপজেলার বরখাস্তকৃত আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফকে নাশকতার মামলায় ফের গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২২শে জুন দুপুরে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার ২১শে জুন রাত সাড়ে ৮টার দিকে জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আব্দুর রউফ আলিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। একইসঙ্গে তিনি আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সম্প্রতি নাশকতাসহ নানাবিধ সংগত কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, গত ৬ই মে রাত ৯টার দিকে নাশকতা পরিকল্পনার অভিযোগে আলীপুর পেট্রোল পাম্পের সামনে থেকে চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। গতকাল বুধবার তিনি ছাড়া পান। এবং গতকাল রাতেই সাতক্ষীরা জেলা কারাগারের সামনে থেকে তাকে আবারও নাশকতার মামলায় ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

 

 সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, কালিগঞ্জ থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে, গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আলীপুর চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ি পুড়িয়ে সরকার পতনের ঘোষণা দেওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

Tag
আরও খবর