বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষা স্পষ্ট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-06-2023 12:59:12 pm

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আগেই তার আকাঙ্ক্ষা স্পষ্ট করেছে। তবে ভারতের অবস্থান কি হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্রাটেজিক কমিউনিকেশনস পরিচালক অ্যাডমিরাল জন কিবরি। মঙ্গলবার ওয়াশিংটন ফরেন প্রেস সেন্টারে কিরবির ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 


বাংলাদেশের প্রসঙ্গ এনে একজন সাংবাদিক কিরবিকে বলেন, দেশটিতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করেছে। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিতে দেশটি (ভারতে) কি যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার পাশে থাকবে। ২০১৪ ও ২০১৮ সালে দেশটিতে (বাংলাদেশ) প্রহসনমূলক নির্বাচন হয়েছিল, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে আমরা ভারতীয় প্রভাব দেখতে পেয়েছি। 


এর উত্তরে জন কিরবি বলেন, আমি মনে করি, আমরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারত সরকারকে কথা বলতে দেব। তবে আপনি সঠিক—বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র তার আকাঙ্ক্ষা স্পষ্ট করেছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের জন্য যুক্তরাষ্ট্র ভিসানীতি গ্রহণ করেছে। আমি কেবল আমাদের নিয়েই কথা বলতে পারি, আপনি জানেন আমরা কোথায় আছি।


একই প্রশ্নের আরেকটি অংশে প্রশ্নকারী জানতে চান, ভারতীয় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে আঞ্চলিক গণতান্ত্রিক স্থিতিশীলতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে কি না, যেহেতু মানবাধিকার বাইডেন-হ্যারিস প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল উপাদান। 


এর জবাবে কিরবি বলেন, প্রেসিডেন্ট বাইডেন বিশ্বজুড়ে যেখানেই যাক না কেন এবং যেই নেতাদের সঙ্গেই তিনি কথা বলেন না কেন, তিনি মানবাধিকার নিয়ে তার উদ্বেগের কথা জানান। মানবাধিকার এ প্রশাসনের বৈদেশিক নীতির মৌলিক উপাদান। সেই হিসেবে প্রধানমন্ত্রী মোদির মতো বন্ধু ও অংশীদারের সঙ্গে তিনি এ নিয়ে আলোচনা করতেই পারেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও খবর



6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৩ দিন ২১ ঘন্টা ২ মিনিট আগে