নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বিশ্ব বাজারে স্বর্ণের বড় দর পতন মৌলভীবাজার ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার শিবচরে জুয়া-মাদকের অন্ধকার সাম্রাজ্য: রাতভর মোটরসাইকেলের বহর, আতঙ্কে স্থানীয়রা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পীরগাছায় আখতার হোসেন পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমি পরিদর্শনে এমপি আখতার হোসেন পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও তার সহযোগী কথিত স্ত্রী গ্রেফতার আলোচিত টিকটকার শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়। পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

আক্কেলপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেঁড়া ও হাঁস বিতরণ


জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে বিনামূল্যে ভেঁড়া, ভেঁড়ার খাদ্য, গৃহ নির্মাণ এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ- সামজিক ও জীবন মান-উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীরা বিনামূল্যে এ সহায়তা পেয়েছেন।  মঙ্গলবার বেলা ১১টায় আক্কেলপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে সহায়তা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।   এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান কবির এপ্লব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর আতিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার তহুরা ইয়াসমিন প্রমুখ। 



প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মান-উন্নয়নের লক্ষ্যে দেশ ও বিদেশে কাজ করে যাচ্ছেন। তাদের পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত ও স্বচ্ছলতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য সহায়তা প্রদান করছেন।  পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ পরিবারের মাঝে একটি করে হাঁসের ঘর ,২০টি করে হাঁস ও  ৪০ পরিবারের মাঝে ২টি করে ভেঁড়া , ২৭ কেজি করে ভেঁড়ার খাদ্য, ২টি ঢেউ টিন , ৪টি পিলার , ৫টি প্লাস্টিকের প্যালেট ম্যাট বোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়।  সুফলভোগী কাজলী রানী বলেন, আমি  ভেঁড়া সহ এসব উপকরণ পেয়ে অনেক খুশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানায়। এই ভেঁড়া হতে আমার পরিবারে স্বচ্ছলতা আসবে আশা করি এবং পরবর্তীতে একটি বড় ভেঁড়ার খামার  করার ইচ্ছে রয়েছে। 
Tag
আরও খবর

6a0347b58f840-120526093101.webp
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

৩ ঘন্টা ২৮ মিনিট আগে