ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ববিতে ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত


ববি প্রতিনিধি


ভুল তথ্য,কুতথ্য-অপতথ্য,ফেইক,গুজব, ছবি, ভিডিও এবং তথ্য যাচাই প্রক্রিয়াসহ নানা বিষয় নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতা বিভাগের দশজন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। সকাল ৯ টায় সাংবাদিকতা বিভাগে 'নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং' কর্মশালা অনুষ্ঠিত হয়।


ইন্টারনিউজের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। এতে প্রশিক্ষক ছিলেন ববি'র সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা।


এসময় সংবাদ মাধ্যমের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।কিভাবে ভুল বা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে এবং তা কীভাবে যাচাই করা হয় সেসব নিয়ে আলোচনা করা হয়।


কর্মশালা শেষে শিক্ষার্থীরা জানান, বর্তমান সময়ে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ বিষয়।সত্য তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ গ্রহণের ক্ষেত্রে এই কর্মশালা আমাদের জন্যে কাজে দিবে।ভবিষ্যতে পেশাগত সাংবাদিকতা করতে আরো সহায়ক ভূমিকা থাকবে বলে আশা রাখেন তারা।


Tag
আরও খবর