ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইগাতীতে ৫টি অবৈধ স’মিলের যন্ত্রাংশ জব্দ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাগলার মুখ এলাকায় অবৈধ ৫টি স’মিল এর যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বন বিভাগ সূত্রে জানা যায়, স’মিল মালিক চাঁন মিয়া, জেবুননেছা, লোকমান হোসেন, আমিনুল ও কামরুজ্জামান মিষ্টার দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন স’মিল স্থাপন করে বন বিভাগের মূল্যবান গজারীসহ বিভিন্ন গাছ চিড়াই করে আসছিল। এছাড়াও বন ও করাতকল স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে স’মিল স্থাপন করায় বন ও করাতকল আইনে ওইসব স’মিলের যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন, সহকারী বন সংরক্ষক ও ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, রাংটিয়া ও গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। অবৈধ স’মিলের জব্দকৃত যন্ত্রাংশ বন বিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। জব্দকৃত যন্ত্রাংশের মধ্যে রয়েছে, উপরের চাপ ৫টি, চাবি ৫টি, স্কেল ৪টি, করাত ৩টি। সহকারী বন সংরক্ষক ও ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গত ৫ ফেব্রুয়ারি পাগলারমুখ এলাকায় ৪টি অবৈধ স’মিল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২২ ইং তারিখে আরও নতুন করে ৫টি অবৈধ স’মিল বন্ধ করা হলো। বর্তমানে অবৈধ স’মিল শূণ্য পাগলারমুখ এলাকা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারী আইন যথাযথভাবে পালন ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর