এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু

কুড়িগ্রামে জনতার হাতে পরকীয়া প্রেমিক আটক, পুলিশে সোপর্দ





কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আঁধারে পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে গিয়ে সরকারী( জাতীয়করণকৃত ) প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জনতার হাতে ধরা পরেছে। পরে জনতা তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব ফকিরপাড়া জকুরটল এলাকায়।


জানা গেছে, পুর্ব ফকিরপাড়া জকুরটল এলাকার তাজুল ইসলাম ঢাকায় চাকুরী করার সুবাদে তার স্ত্রী জান্নাতী বেগম (২৭) সন্তানসহ বাড়ীতে একা থাকেন। স্বামী বাড়ীতে না থাকায় উপজেলার উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে দুই সন্তানের জনক নুরুজ্জামান খন্দকার (৪৮) ওই নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে মেলামেশা চলতে থাকার এক পর্যায়ে বুধবার গভীর রাতে আবারও পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে যান শিক্ষক নুরুজ্জামান। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে গভীর রাতে ওই নারীর ঘর থেকে তাকে আপত্তিকর অবস্থায় আটক করে। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে এবং প্রেমিকা জান্নাতী বেগমকে হেফাজতে নেয়। 

ওই নারীর স্বজন রবিউল ইসলাম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন থেকে শিক্ষক নুরুজ্জামান আমার ভাগ্নির সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছে।  এখন আমরা মামলা করার জন্য থানায় এসেছি। ওই শিক্ষককের উপযুক্ত বিচার চাই।

ভু্ক্তভোগী জান্নাতী বেগম জানান, শিক্ষক নুরুজ্জামান বিয়ে করার কথা বলে দীর্ঘদিন থেকে আমার সাথে সম্পর্ক করে আসছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্নহত্যা করবো। 


উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাবেদ আলী জানান, শুনেছি নারীঘটিত কারনে সহকারী শিক্ষক নুরুজ্জামান খন্দকার ফুলবাড়ী থানা হাজতে আটক আছেন। আজ ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে উপস্থিত হননি। তাই শিক্ষক হাজিরা খাতায় তার স্বাক্ষরের জায়গায় অনুপস্থিত লেখা হয়েছে।


উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান জানান, বিষয়টি আমি শুনেছি। পরবর্তিতে আইগত ব্যবস্থা নেওয়া হবে। 


এদিকে শিক্ষক নুরুজ্জামানের প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, শিক্ষক নুরুজ্জামানের স্বভাব চরিত্র ভালো নয়। এর আগেও তিনি তার এলাকার অপর এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে মোটা অংকের টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিলেন।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান (ওসি) জানান, শিক্ষক ও ভিকটিম থানায় রয়েছেন। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আরও খবর