রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

কাদাকাটি টেংরাখালী হাই স্কুলে নির্বাচন অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতন এর ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ২৫২ জন ভোটারের মধ্যে ২২৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে অভিভাবক সদস্য (সাধারণ শ্রেণি) ৪টি পদে দু’টি প্যানেলে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপ এর সমর্থনপুষ্ট নন্দ লাল মন্ডল (হরিণ প্রতীক) সর্বোচ্চ ১৩০ ভোট পেয়ে ১ম স্থান অধিকার ও বিপুল কুমার সরকার (মাছ প্রতীক) ১১২ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে জয়লাভ করেন। অপর প্যানেল সাবেক মেম্বার অমৃত কুমার সমর্থিত গৌতম পাইন (চেয়ার প্রতীক) ১২৬ ভোট পেয়ে ২য় ও পলাশ মন্ডল (দোয়াত-কলম) ১২২ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করে জয়লাভ করেন। অন্য প্রার্থীদের মধ্যে জগদীশ সরকার (বই) ১০৯, প্রশান্ত মন্ডল (মই) ১০৮, ভবেশ মন্ডল (মোরগ) ৯৫ ও রতন কুমার মন্ডল (ছাতা) ৯৮ ভোট পেয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে (চেয়ারম্যান দিপংকর কুমার সরকার সমর্থিত) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন, প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন, উপজেলা শিক্ষা অফিসের গোলাম রব্বানী ও পোলিং অফিসার ছিলেন শেখ ফকরুদ্দিন।
নির্বাচন চলাকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর