যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এবার গৌতম বর্মন (২৮) নামে ভারতীয় এক গরু পারাপারকারী যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে বাংলাদেশের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ও ভারতের মেখলিগঞ্জ থানার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

বর্মন সীমান্তে গরু পারাপারকারের কাজ করতো বলে জানা গেছে। গৌতম বর্মন ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ফুলকারডাবরী এলাকার বাসিন্দা নিপেন বর্মনের ছেলে।

স্থানীয় সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ডিএমপি ১ প্রধান পিলারের ৯ নম্বর উপপিলারের ভারতের ১০১ ফুলকাবাডাবরী ও বাংলাদেশের আঙ্গোরপোতা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৫ থেকে ৭ জনের একটি দল ভারতীয় গরু পারাপারের চেষ্টা করছিল। ওই দলের মধ্যে গৌতম বর্মন ছিল। এ সময় ভারতীয় কোচবিহার জেলার রাণীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বর্মন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

নিহতের লাশ ভারতের কুচলিবাড়ী থানা পুলিশ বিএসএফের সহায়তায় ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালের মর্গে নিয়ে যায়। 

এর আগে এ বছরের গত ০৪ জুন রাতে বিএসএফের গুলিতে জগতবেড় ইউনিয়ন সীমান্তে ইউছুফ আলী (২৬) ও গত ০১ এপ্রিল একই ইউনিয়ন সীমান্তে রবিউল ইসলাম (৫২) নামে দুই বাংলাদেশি গরু পারাপারকারী নিহত হয়। 

বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বলেন, ‘অর্জুন ক্যাম্পের বিএসএফ কমান্ডার সীমান্তে নিহতের ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। নিহত ব্যক্তি বাংলাদেশি কি না -এটা জানতে চেয়েছিল। আমরা খোঁজ নিয়ে জেনেছি নিহত ব্যক্তি বাংলাদেশি নয় ভারতীয় নাগরিক।’ 

এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ বিজিবি রংপুর ব্যাটালয়নের অধিনায়ক এ এফ এম আজমল হোসেন খান জানান, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়টির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’

আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে