ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

বছরে পাচার ৭৫ হাজার কোটি টাকা: সিআইডি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2022 11:33:35 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


মানি লন্ডারিংয়ের মাধ্যমে প্রতি বছর প্রায় ৭৫ হাজার কোটি টাকা পাচার হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


অপরাধের সঙ্গে জড়িত অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করে এ তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।


মালিবাগে সিআইডি কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ও সাইবার ক্রাইম ইউনিট ঢাকা এবং চট্টগ্রামে যৌথভাবে তিনটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।


গ্রেপ্তাররা হলেন- আক্তার হোসেন, দিদারুল আলম সুমন, খোরশেদ আলম ইমন, রুমন কান্তি দাস জয়, রাশেদ মনজুর ফিরোজ, হোসাইনুল কবির, নবীন উল্লাহ, জুনাইদুল হক, আদিবুর রহমান, আসিফ নেওয়াজ, ফরহাদ হোসাইন, আবদুল বাছির, মাহবুবুর রহমান সেলিম, আব্দুল আউয়াল সোহাগ, ফজলে রাব্বি ও শামীমা আক্তার।


সিআইডি প্রধান বলেন, গ্রেপ্তারকৃতরা হুন্ডি চক্রের সদস্য। প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করার পর তা তারা দেশে না এনে স্থানীয় মুদ্রায় পরিশোধ করেন। এভাবে গত চার মাসে বাংলাদেশ ২৫ হাজার কোটি টাকার সমপরিমাণ ডলার থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ বছরে ৭৫ হাজার কোটি টাকার সমপরিমাণ ডলারের ক্ষতি হচ্ছে দেশের।


সিআইডি প্রধান বলেন, অনুসন্ধানে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র হুন্ডির মাধমে বিদেশে অর্থপাচার এবং প্রবাসীদের পাঠানো ডলার বিদেশ থেকে বাংলাদেশে না এনে স্থানীয় মুদ্রায় পরিশোধ করার মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করে আসছে। প্রাথমিক পর্যায়ে বিকাশ, নগদ, রকেট ও উপায়ের এজেন্ট এই অবৈধ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে।


কাজটি কিভাবে হয় সে বিষয়ে তিনি বলেন, অপরাধীরা তিন গ্রুপে বিভক্ত হয়ে কাজ করে থাকে। প্রথম গ্রুপ বিদেশে প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে এবং দেশ থেকে যারা টাকা পাচার করতে চায় তাদের দেয়। দ্বিতীয় গ্রুপ পাচারকারী ও তার সহযোগী, যারা পাচারকারীদের খুঁজে বের করে। তৃতীয় গ্রুপ বিদেশে সংগৃহীত ডলারের মূল্য বাংলাদেশে টাকায় পরিশোধ করে। দ্বিতীয় ও তৃতীয় গ্রুপ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কাজটা করে।

আরও খবর


6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৪ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৫ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে





6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

৩৭ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে