সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

কুড়িগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন



কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ জেলার সকল সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘আওয়াজ’ নামে একটি সামাজিক সংগঠন। শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘ আওয়াজ’ এর উপদেষ্টা নূর-উন-নাহার আনছারী। সংগঠনের সদস্য সচিব বশির আহমেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক আশরাফুল আলম চিশতী, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য দুলাল বোস সহ স্থানীয় সংবাদকর্মীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘কুড়িগ্রাম জেলার স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিক প্রতিবেদন জেলার স্বাস্থ্যসেবার চরম দুরাবস্থার চিত্র তুলে ধরে। এই জেলায় প্রয়োজনের তুলনায় ৫৭ ভাগ চিকিৎসকের পদ শূন্য। ২৫০ শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চলছে ১০০ শয্যার জনবল দিয়ে। সেখানেও চিকিৎসক ও জনবল সংকট। সরকারি হাসপাতালে আয়া, পরিচ্ছন্নতাকর্মী আর মালিদের নিয়ে অপারেশন থিয়েটার চালানো হয়। এরকম পরিস্থিতির ভয়াবহতা আমাদের আতঙ্কিত করে। এই পরিস্থিতি থেকে উত্তরণ প্রয়োজন। অতিশীঘ্র পরিস্থিতির উন্নয়ন না হলে সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়।


দারিদ্র্যপীড়িত এ জেলায় জনগণের সাংবিধানিক অধিকার চিকিৎসাসেবা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করা হয়। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণের দাবি জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহ্বান জানান বক্তারা।  


আরও খবর