উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন করেছে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়ায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দদের উদ্যোগে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে  হত্যাকান্ডে জড়িতদের বিচার না হলে তীব্র আন্দোলনের হুমকি দিয়েছে কুষ্টিয়ার সাংবাদিক নেতারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলম মওলা, কোষাধাক্ষ্য এম লিটন উজ জামান, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সময় টিভির জেলা প্রতিনিধি এসএম রাশেদ, দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও  সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, বাংলাদেশ বেতারের প্রতিনিধি দেলোয়ার মানিক, মিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রিমন।


মানববন্ধনে অন্যান্যদের অংশগ্রহণ করেন দৈনিক হাওয়া পত্রিকার নির্বাহী সম্পাদক শেহাব উদ্দীন, ডেইলি সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, বিজয় টিভির কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, সংবাদ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, কুষ্টিয়া দর্পন পত্রিকার ষ্টাফ রিপোর্টার আসলাম আলী, বাংলাদেশের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আরিফুজ্জামান, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সুজন আহম্মেদ, পরিবর্তন ডটকমের মেজবা উদ্দিন পলাশ, ব্রেকিংনিউজ ডটকম ডটবিডি’র কুষ্টিয়া প্রতিনিধি খালিদ সাইফুল, কুষ্টিয়া দর্পনের স্টাফ রিপোর্টার আবীর হাসান স্বাধীন, কুষ্টিয়া পোস্ট এর ষ্টাফ রিপোর্টার নাইমুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোর এর ক্যামেরা পার্সন এসআই সুমন, নিউজটুয়েন্টিফোরের ক্যামেরা পার্সন আরাফাত আলী, কুষ্টিয়ার খবরের স্টাফ রিপোর্টার আলামিন হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে আর কত সাংবাদিকরা হত্যার স্বীকার হবে? গুটি কয়েক সন্ত্রাসীদের কর্মকান্ডে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। আজ পর্যন্ত সাংবাদিকদের হত্যার দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিকরা হত্যার স্বীকার হচ্ছে। জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবী জানায়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।”

গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

Tag
আরও খবর