জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

একবার দেখতে বসলে দর্শক শেষ পযর্ন্ত দেখবে চলচ্চিত্রটি-সাইমন সাদিক

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-09-2022 08:14:07 am


আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সাইকো থ্রিলার গল্পের চলচ্চিত্র ‘লাইভ'। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে দেখা যাবে সাইমন সাদিক, মাহিয়া মাহি ও আদর আজাদ'কে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি।


‘লাইভ’ ছবিটির মুক্তি উপলক্ষে গতকাল (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যাতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির কলাকুশলীসহ শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।



'লাইভ' চলচ্চিত্রটি মুক্তি  প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘গত বছর শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা সিনেমায় রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো।  টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে।’


অনুষ্ঠানে মাহিয়া মাহি বলেন, ‘যখন কাজ করতে যাই তখনই বোঝা যায় সেটা কতটা ভালো হচ্ছে।  ভাইভ সিনেমায় অভিনয় করেই বুঝেছি কাজটা অসাধারণ হয়েছে। এখানে সবাই অনেক ভালো অভিনয় করেছে। আমি আর সাইমন আলোচলা করতাম – এই লাইভ সিনেমা দিয়ে লাইফে বড় একটা টার্ন আসবে।’


শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।

Tag