গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

শিল্পকলা একাডেমিতে ৫ দিনব্যাপী মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 03:24:47 am

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ১৪ জুন থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স- ২০২৩। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় সংগীত, সংগীত পরিভাষা, নান্দনিকবোধ, পাঠ ও চর্চার মাধ্যমে সংগীত উপস্থাপন, চিন্তা ও লেখার উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ কোর্সে পরিচালিত হচ্ছে।


বুধবার (১৪ জুন) উদ্বোধনী দিনের আয়োজনে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রথম দিনের আলোচনায় ভারতীয় সংগীতের উৎপত্তি ও ক্রমবিকাশ বিষয়ে আলোচনা করেন ড. প্রদীপ নন্দী। পরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের গায়ন শৈলী আলোচনা করেন কানিজ সিম্পী। আলোচনায় শাস্ত্রীয় সংগীতের নানান দিক, রাগ নির্ভর গান, ও শাস্ত্রীয় বিভিন্ন ঘরানার বিষয়ে আলোচনা করেন আলোচকরা।


ভারতীয় ও বাংলা সংগীতের ইতিহাস, সংগীতচর্চা, প্রাচ্য ও পাশ্চাত্য সংগীত, নন্দনতত্ত্ব, উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং গণসংগীতের পরিবেশন রীতি, প্রেক্ষাপট ও নান্দনিকবোধের আলোচনা ও অংশগ্রহণকারীদের অনুশীলনের সুযোগ রয়েছে এই কোর্সে। কোর্স পরিচালনায় রয়েছেন শিক্ষক ও গবেষক ড. কমল খালিদ এবং সমন্বয়কারী হিসেবে রয়েছেন একাডেমির ইন্সট্রাক্টর মুহাম্মদ আনিসুর রহমান। প্রশিক্ষণ প্রদান করছেন দেশবরেণ্য প্রশিক্ষকবৃন্দ।


মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্সে সংগীতশিল্পী ও সংগীতের সাথে সংশ্লিষ্টরা ছাড়াও সংস্কৃতি বিষয়ক প্রতিবেদকদের জন্যও এ আয়োজন করা হয়েছে। ৫ দিনের কোর্স শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।


১৫ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় নন্দনতত্ত্ব, সংগীত ও নন্দনতত্ত্ব নিয়ে আলোচনা করবেন আজিজুর রহমান তুহিন এবং ভারতীয় সংগীত ও পাশ্চাত্য সংগীতের সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে আলোচনায় থাকবেন বিপ্লব সরকার।


১৬ জুন শুক্রবার বিকেল ৫টায় রবীন্দ্রসংগীতের সুর-বাণী ও নান্দনিকতা নিয়ে আলোচনা করবেন প্রফেসর কৃষ্টি হেফাজ এবং রবীন্দ্রনাথের গান ও গায়নশৈলী নিয়ে কথা বলবেন ড. সাবরিনা আক্তার।


১৭ জুন শনিবার বিকেল ৫টায় নজরুলসংগীত ও গায়নশৈলী নিয়ে আলোচনা করবেন খায়রুল আনাম শাকিল এবং নজরুল সংগীতের সুর-বাণী ও নান্দনিকতা নিয়ে থাকবেন ড. ইদরিস আলী।


১৮ জুন রবিবার বিকেল ৫টায় বাংলা লোকসংগীত ও লোকসংগীতের পরিবেশন রীতি নিয়ে আলোচনা করবেন ড. জাহিদুল কবির এবং সংগীত লোক সংস্কৃতি নিয়ে কথা বলবেন ড. কমল খালিদ।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩২ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৮ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে