ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পরকীয়ার জেরেই মা-মেয়েকে হত্যা,ছয় ঘন্টার মধ্যে ঘটনা উদঘাটন

পরকীয়ার জেরেই মা-মেয়েকে হত্যা,



পরকীয়ার জের ধরেই নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক ওমান প্রবাসী আলতাফ হোসেন (২৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। বুধবার (১৪ জুন) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম এসব বিষয় তুলে ধরেন। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলে জানান পুলিশ সুপার।  পুলিশ সুপার জানান, রং নাম্বারে কলের সূত্র ধরে ৪ মাস আগে আলতাফ হোসেনের সঙ্গে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগমের (৪০) পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের একপর্যায়ে নূর নাহার বেগম প্রবাসী আলতাফকে দেশে এসে ব্যবসা করতে বলে। ব্যবসায়ের প্রাথমিক মূলধন হিসেবে আলতাফকে আড়াই লাখ টাকা দেওয়ার আশ্বাস দেন নূর নাহার। তার আশ্বাসে ওমানের ভিসা বাতিল করে গত ৮ জুন পরিবারের সবার অজান্তে দেশে ফিরে আসে আলতাফ। দেশে এসে টাকার জন্য নূর নাহারের বাসায় ৪-৫ বার দেখা করে তাকে টাকা দিতে বললে নূর নাহার তাতে কালক্ষেপণ করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে নূর নাহারের ক্ষতি করার জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকে আলতাফ। 



পুনরায় টাকা চাওয়ার জন্য ১৪ই জুন সকাল আনুমানিক ১১টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় নূর নাহারের বাসায় গেলে তিনি আজও টাকা দিতে অস্বীকার করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সঙ্গে নেওয়া নতুন একটি ছোরা দিয়ে এলোপাতাড়ি নূর নাহারকে কোপাতে থাকে আলতাফ। এসময় নুর নাহার বেগমের মেয়ে এসএসসি ফল প্রার্থী ফাতেহা আজিম প্রিয়ন্তী (১৭) মায়ের চিৎকার শুনে তার মাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে আলতাফ হোসেন তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত প্রিয়ন্তী দৌড়ে নিচে নেমে আসলে তার পিছু পিছু আলতাফ হোসেন ও দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।স্থানীয়রা প্রিয়ন্তীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর নূর নাহার বেগম রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান।



আলতাফ হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চর মেহের আব্দুল মুনাফের বাড়ির মৃত আবুল কালামের ছেলে। ওই বাসার এক ভাড়াটিয়া নারী জানান, সকালে দ্বিতীয় তলা থেকে চিৎকার করতে করতে প্রিয়ন্তী রক্তাক্ত অবস্থায় দরজার সামনে আসে। পরে দরজা খুলে দিলে সে মেঝেতে পড়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এক ব্যবসায়ী জানান, ওই বাসা থেকে এক যুবক বের হওয়ার সময় তাকে আটক করতে চাইলে প্রথমে সে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে প্রায় ২০০ মিটার দূর থেকে ধাওয়া করে আটক করেন তারা। এ সময় ওই যুবকের জামা-কাপড় রক্ত মাখা ছিল। পরে স্থানীয়রা প্রিয়ন্তীদের দোতলার বাসায় গিয়ে দেখেন তার মা নুর নাহারও রক্তাক্ত অবস্থায় এক কক্ষে পড়ে রয়েছেন।  এ ঘটনায় সোনাপুর-মাইজদী প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ১৪ই জুন বিকেল ৪টা থেকে এ বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভে প্রায় ১ হাজার স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আরও খবর





6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে