দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী কলেজ রোভার স্কাউটের তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-06-2023 04:50:00 pm

রাজশাহী কলেজ রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী ক্যাম্পে ১৪ জন রোভার ও ১৮ জন গার্ল-ইন-রোভার দীক্ষা গ্রহণ করেন। মঙ্গলবার (১৩ জুন) রাষ্টবিজ্ঞান ভবনের সামনের মাঠে আনুষ্ঠানিক ভাবে দীক্ষা প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এতে রাজশাহী কলেজ রোভার সম্পাদক ও জেলা রোভার কমিশনার প্রফেসর হাসনা আরা বেগমের সভাপতিত্বে (সংগঠন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ ও জেলা রোভার সহ-সভাপতি প্রফেসর মোহা. আব্দুল খালেক।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পে অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে তোমরা এখন বাংলাদেশ রোভার স্কাউট সদস্য। সব সময় ভাল কাজের দিকে থাকবে । দেশকে এগিয়ে নিয়ে যাও রাজশাহী কলেজেকে উজ্জ্বল করো । যদি তোমরা ভালোভাবে কাজ করতে পারো তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব ।


এসময় উপস্থিত ছিলেন , রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান । শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাজশাহী জেলা রোভার স্কাউট কমিশনার প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট আরএসএল ও জেলা রোভার স্কাউট লিডার মোঃ হেলাল উদ্দিন ,নিউ গভ: ডিগ্রি কলেজ রোভার স্কাউট আরএসএল ও জেলা রোভার স্কাউট সম্পাদক এস. এম. মুস্তাফিজুর রহমান, গোদাগাড়ি সরকারি কলেজ রোভার স্কাউট আরএসএল ও জেলা রোভার স্কাউট সহকারী কমিশনার মোঃ মঈনুল ইসলাম, রোভার স্কাউট আঞ্চলিক উপ-কমিশনার শামীম আরা চৌধুরী, জেলা রোভার রোভার স্কাউট সহ-সভাপতি প্রফেসর মোঃ আবু তালেব সরকার ।


আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ রোভার স্কাউট আরএসএল ও বিভাগীয় রোভার স্কাউট নেতা ড. মোঃ জহিরুল ইসলাম, কলেজ রোভার স্কাউট আরএসএল ও রোভার স্কাউট কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম আনসারী ও কলেজ রোভার স্কাউট আরএসএল ড. মোছাম্মৎ ফাহমিদা আক্তার কুস্তরী।


এর আগে গত বুধবার (১১ জুন) দুপুর ২টায় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর গতকাল সোমবার (১২ জুন ) রাতে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন করেন।

আরও খবর