ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

হাটহাজারীতে চোরাই ব্যাটারী ও সিএনজি সহ আটক ২

হাটহাজারীতে একটি চোরাই সিএনজি, চারটি ব্যাটারীসহ মো.আবচার হোসেন প্রকাশ মানিক (৩২) এবং মো.আজিম প্রকাশ অভি (২৪) নামে দুই চোরকে আটক করেছে পুলিশ ১০ জুন দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিকারপুরস্থ ৩নং ওয়ার্ড থেকে তাদের আটক করে পুলিশ। জানা যায়, মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নের ৩ নং বাথুয়া জামে মসজিদের উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে রাউজান উপজেলার উরকিরচর ইউনুসিয়া মাদ্রাসার পাশের মুছা বিল্ডিং এর ভাড়াটিয়া মো.ফজলুল করিমের (প্রকাশ ফেরমু) পুত্র মো.আবচার হোসেন প্রকাশ মানিক এবং রাউজানের গচ্ছি নয়াহাট পাঠান পাড়া রুমন সওদাগরের বাড়ির মো.আলমগীর হোসেনের পুত্র মো.আজিম প্রকাশ অভিকে আটক করে। এসময় আটককৃতদের হেফাজতে থাকা একটি সিএনজি টেক্সি (যার নম্বর চট্টগ্রাম -থ- ১১-০৮৪০) সহ ৪ টি অটোরিক্সার ব্যাটারী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা অভিযান পরিচালনাকারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এএইচএ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর